1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ১০:৫৬|
সংবাদ শিরোনামঃ
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা মাদারীপুরের ডাসারে উপজেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় সিরাপ ও মাদকদ্রব্য জব্দ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত,, কালিয়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার উন্নয়ন ভাবনা ও নেতৃত্বের সংকট,, এফ ফারুক ইসলাম,, মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের সন্ধানে

উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

উজিরপুর প্রতিনিধিঃ- বরিশালের উজিরপুরে উৎসবমুখর পরিবেশে শ্যামা পূজার বর্ণাঢ্য র‌্যালি ও প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে উজিরপুর পৌর সদরের পুরান বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা ও শ্যামা মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আঃ সালাম।

মন্দিরের সভাপতি হরিপদ সরকারের সভাপতিত্বে ও শিশির ব্রক্ষ্ম এর সঞ্চালনায় বর্ণাঢ্য র‌্যালিতে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন। ঢাক-ঢোলের তালে, আলোকসজ্জার ঝলকানিতে ও ভক্তিমূলক গানের সুরে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে শ্যামা পূজার এই মহোৎসব আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে উজিরপুর পৌর শহরে বিরাজ করছিল আনন্দ, উচ্ছ্বাস ও মিলনমেলার আবহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com