1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফেরা জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা বরণ করলেন জহির উদ্দিন স্বপন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:১৩|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ডিজেল-পেট্রোল অবৈধভাবে মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির দায়ে, জরিমানা যুব কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নববর্ষকে ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত। গৌরনদীতে হিট স্ট্রোকে একজনের মৃত্যু ‎গৌরনদীতে বোতলজাত তেল ভরতে গিয়ে বাইকে আগুন, বাইকার দগ্ধ গৌরনদীতে ২৫ পিচ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শাওন দেওয়ান গ্রেফতার। দেবীগঞ্জ-ডোমারে দুর্ভোগে অটোচালকরা, চাঁদাবাজি বন্ধে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের জরুরি পদক্ষেপের দাবি নড়াইলের কালিয়ায় অস্ত্রের মুখে তাণ্ডব, এক বছরে ৭ বার লুটে নিঃস্ব গ্রাম পুলিশ নির্মল বিশ্বাস কালিয়ায় দুই শিক্ষককে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকি: গ্রেপ্তার দাবিতে মানববন্ধন, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দূর্গাপুরে ৬ বছর ধরে নিখোঁজ সাংবাদিক পিতা, মাওলানা আতাউর রহমান আক্তার

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ফেরা জুলাই যোদ্ধাকে ফুলেল শুভেচ্ছা বরণ করলেন জহির উদ্দিন স্বপন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

এ,এস,মামুন,স্টাফ রিপোর্টারঃ-

সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে দেশে ফেরা জুলাই যোদ্ধা ও ছাত্রদল কর্মী মোঃ হাসান সরদারকে শুক্রবার সকালে ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন।

জুলাই-আগস্টের শেখ হাসিনার পতন আন্দোলনে পুলিশের গুলিতে আহত ওই ছাত্রদল কর্মী দীর্ঘ প্রায় তিন মাস সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে উন্নত চিকিৎসা শেষে বৃহস্পতিবার বিকেলে দেশে ফিরেছে। ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে মাঠ পর্যায়ের অন্যতম সৈনিক ছিলেন ছাত্রদল নেতা মোঃ হাসান সরদার।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপনের সঙ্গে তার গৌরনদী উপজেলার সরিকলস্থ বাসভবনে সাক্ষাৎ করে। এ সময় সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন তার দলের সাহসী রাজনৈতিক কর্মী জুলাই যোদ্ধা হাসান সরদারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।সাক্ষাৎ অনুষ্ঠানে এম. জহির উদ্দিন স্বপন বলেন, হাসানের সুস্থতার খবর পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সে মাঠ পর্যায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নির্ভীক কর্মী। তার মতো সাহসী কর্মী আমাদের দলের জন্য সম্পদ।

একই সময় জহির উদ্দিন স্বপন ঘোষণা দেন, মোঃ হাসান সরদার ও তার পরিবারের যেকোনো প্রয়োজনে তিনি পাশে থাকবেন।সাক্ষাৎকালে গৌরনদী প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি বর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com