1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রানীশংকৈলে থানা পুলিশের কল রেকর্ডটি ভিত্তিহীন অভিযোগকারী একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ২:২২|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রানীশংকৈলে থানা পুলিশের কল রেকর্ডটি ভিত্তিহীন অভিযোগকারী একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

রানীশংকৈল (ঠাকুর গাঁও) প্রতিনিধিঃ-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নকল সোনার পুতুল ও রুপার মুদ্রা দেখিয়ে প্রতারণার ঘটনায় পুলিশ যে অভিযান চালিয়েছে, তার বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলো সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানা গেছে।

অডিও রেকর্ডে সাংবাদিকের কথা রয়েছে। এ বিষয়ে সাংবাদিক আবুল কালাম আজাদ বলেন, আসামিদেরকে থানায় এনে যখন জিজ্ঞাসাবাদ করেছিলেন তখন আমি সহ কয়েকজন সাংবাদিক ছিল। আমার জানামতে অডিও রেকর্ড টি সম্পূর্ণ ভুল। সেখানে কোন টাকার বিষয়ে উঠে আসে নি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে আটককৃতরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত সোনালি রঙের মূর্তি, পুরোনো নকশার রুপার মুদ্রা এবং নগদ টাকা উদ্ধার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে নানা বিভ্রান্তি ছড়ালেও স্থানীয় প্রশাসন বলছে, এ রেকর্ডের সঙ্গে ঘটনার কোনো সম্পর্ক নেই। পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন-

“আমরা বিষয়টি খতিয়ে দেখেছি।পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো বাস্তবসম্মত নয়।যারা গ্রেপ্তার হয়েছে তারা প্রকৃতপক্ষে প্রতারণার সঙ্গে জড়িত ছিল।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। কোনো নির্দোষ মানুষকে হয়রানি করা হয়নি।

স্থানীয় সচেতন মহলও মনে করছেন, প্রতারক চক্র নিজেদের বাঁচাতে পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভুয়া তথ্য ও অডিও ছড়িয়ে দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com