1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াইল জেলায় আসছেন নতুন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৪|
সংবাদ শিরোনামঃ
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা। রামপাল সরকারি কলেজে এইস এস সি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া দেবীগঞ্জে বিএডিসি খামারে ধইঞ্চা চাষে সাফল্য, বদলে যাচ্ছে উত্তরবঙ্গের কৃষি চিত্র আইনশৃঙ্খলা সমন্বয় সভায় গ্রাম আদালত নিয়ে আলোচনা। রাজশাহীতে প্রভাবশালী ভূমিদস্যুদের বিরুদ্ধে মাদক নিরাময় কেন্দ্র পরিচালকের সংবাদ সম্মেলন কালিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কালিয়ার পহরডাঙ্গায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে মাদকবিরোধী র‌্যালি চাঁদা না পেয়ে ক্ষিপ্ত হয়ে,চোর অপবাদ দিয়ে বসতবাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিবচরে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারি গ্রেফতার।

নড়াইল জেলায় আসছেন নতুন পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত হয়েছেন পুলিশের এসবি (স্পেশাল ব্রাঞ্চ) শাখার বিশেষ পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। তিনি বর্তমানে ঢাকায় এসবি কার্যালয়ের বিশেষ পুলিশ সুপার পদে কর্মরত আছেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এ বদলির তথ্য জানা যায়। প্রজ্ঞাপনে উপসচিব মো. মাহবুবুর রহমান সই করেছেন। শীঘ্রই তিনি নতুন কর্মস্থল নড়াইলে যোগদান করবেন মর্মে জানা গেছে।

জানা যায়, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫ তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তিনবছর র‌্যাবে দায়িত্ব পালন করেন তিনি। পরে বরিশাল সদরের সার্কেল এএসপি হিসেবে দুই বছর দায়িত্বরত ছিলেন৷ মোঃ রবিউল ইসলাম দুইবার বিদেশে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেন। ২০১৩-১৪ এবং ২০১৭-১৮ এই দুইবারই আফ্রিকার মুসলিম দেশ সুদানে শান্তিরক্ষী মিশনে যান তিনি। জেলা পুলিশ সুপার হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন এই মেধাবী পুলিশ অফিসার।

জানা গেছে, শিক্ষাজীবনে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মোঃ রবিউল ইসলাম। ২০০২ সালে বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদ থেকে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন এই কৃতী শিক্ষার্থী।

প্রথমবারের মতো জেলা পুলিশ সুপার হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করছি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।

নতুন কর্মস্থল সম্পর্কে তিনি বলেন, নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা৷ এই জেলার সাথে জড়িত বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের নাম, জড়িত চিত্রা নদীর নাম। শুনেছি এখানকার মানুষেরা খুব কালচারাল। তাদের সাথে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশাকরি নড়াইল জেলার জন্য ভালো কিছু করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com