1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর প্রবাসীর স্ত্রী পালিয়েছে মুন্সীগঞ্জের পরকীয়া প্রেমিকের সাথে। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৯:৪৮|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,, জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে গৌরনদীতে যুবদলের বর্ণাঢ্য র‍্যালি রাজশাহীতে সার্বিক নিরাপত্তায় আটদফা দাবীতে স্মারকলিপি প্রদান পঞ্চগড়ের ঐতিহ্যবাহী সোনাহার জমিদার বাড়ি পরিদর্শনে জেলা প্রশাসক,, গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দুর্ভোগে অতিষ্ঠ জনসাধারণ পার্সেন্টিজ ছাড়া ফাইল নড়েনা, মুক্তিযোদ্ধা ভবনের ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ। গৌরনদীর প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগ নড়াইলের নড়াগাতীর পুটিমারি বাজারে মোবাইল কোর্ট, লাইসেন্স না থাকায় জরিমানা মাদারীপুরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে অপসংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ছয় হাজারের অধিক শিক্ষার্থীদের দিলো শিক্ষা উপকরণ

গৌরনদীর প্রবাসীর স্ত্রী পালিয়েছে মুন্সীগঞ্জের পরকীয়া প্রেমিকের সাথে।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪১৯ বার পড়া হয়েছে

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

সাত বছরের একমাত্র ছেলের জন্য মাদ্রাসায় নাস্তা নিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে গেছে প্রবাসীর স্ত্রী। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামে।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন শরীফের ছেলে ও দুবাই প্রবাসী মিরাজ শরীফ জানান, তিনি ও তার মা দীর্ঘ ১৬ বছর ধরে কর্মের সুবাধে দুবাইতে থাকেন। গত নয় বছর পূর্বে একই বংশের সিরাজ শরীফের মেয়ে শান্তা আক্তার মনিকে (২৭) সামাজিকভাবে তিনি (মিরাজ) বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের আয়ান ইসলাম নামের সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে।

প্রবাসী মিরাজ শরীফ আরও জানান, চলতি বছরের ৯ জুন তিনি ছুটিতে বাড়িতে এসে বিভিন্ন মাধ্যমে জানতে পারেন মোবাইল ফোনের পরিচয়ের সূত্রধরে তার স্ত্রী শান্ত আক্তার মনির সাথে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মাইজপাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলামের ছেলে আরিফুল ইসলামের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ইতোমধ্যে একাধিকবার আরিফুল ইসলামের সাথে তার স্ত্রী শান্তা কুয়াকাটা ও বরিশালে একাধিকবার রাত্রীযাপন করেছে। যা তার স্ত্রী শান্তা অকপটে স্বীকার করলেও জীবনে আর কোনদিন এ ভুল করবে না মর্মে উভয়পরিবারের সদস্যদের উপস্থিতিতে লিখিত মুচলেকা দেয়। পরবর্তীতে তারা ভাল ভাবেই সংসার করছিলেন।

মিরাজ শরীফ বলেন, গত ৭ আগস্ট সকালে সরিকল বন্দরের মাদ্রাসায় অধ্যায়নরত তাদের একমাত্র ছেলের জন্য সকালের নাস্তা নিয়ে বাড়ি থেকে বের হয় শান্তা। এরপর দীর্ঘসময়ে সে (শান্তা) বাড়িতে না ফেরায় অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি।

পরবর্তীতে ওইদিন দুপুরে শান্তা তার বাবা সিরাজ শরীফকে ফোন দিয়ে জানায় সে মুন্সীগঞ্জে আরিফুলের কাছে রয়েছে। তাকে যেন খোঁজাখুজি করা না হয়। পরবর্তীতে বাসায় তল্লাশী চালিয়ে ঘরে থাকা চার ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজার টাকা ও মোবাইল ফোনের কোন হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় প্রবাসী মিরাজ শরীফ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com