1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মহান মে দিবসে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:০৮|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে মহান মে দিবসে উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরে বন্যাঢ্য র‍্যালীর আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মহান মে দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ১মে মাদারীপুর জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন এবং জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের আয়োজনে আলাদা আলাদা আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

মাদারীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেন হাওলাদারের নেতৃত্বে পুরাতন বাসস্টান্ড থেকে একটি র‍্যালি বের করে মাদারীপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে এবং সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রত্যেকের হাতে ব্যানার ফেস্টুন প্লে কার্ড, বিভিন্ন দাবি আদায়ের স্লোগান দিতে থাকে।

অন্যদিকে মাদারীপুর জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির দর্জির নেতৃত্বে নতুন শহর ইমারত শ্রমিক ইউনিয়নের অফিসের সামনে থেকে র‍্যালি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয় এ সময় কয়েক হাজার শ্রমিকরা র‍্যালিতে অংশ নেয়।

এ সময় শ্রমিক নেতারা আলোচনায় তাদের বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যায্য পাওনা ও দাবি মেনে নিয়ে মালিকদের প্রতি কাজের সুযোগ করে দেবার আহবান জানান। বক্তারা আরো বলেন দেশের উন্নয়নে শ্রমিকদের ভুমিকা গুরুত্বপুর্ন হলেও শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারি সুবিধা থেকে তারা বঞ্চিত। অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকারকে জরুরী পদক্ষেপ গ্রহনের দাবি জানান।

দিনটি উপলক্ষে মাদারীপুর জেলা থেকে বিভিন্ন স্থানে আধাবেলা যানবাহন চলাচল বন্ধ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com