1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বোদা ও দেবীগঞ্জে বাসন্তী পূজা ও পূজা মন্ডব পরিদর্শন করলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১০:৫৩|
সংবাদ শিরোনামঃ
১৩ জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফর, সূচনা গৌরনদীর বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেবীগঞ্জে প্রবল বৃষ্টিতে খুটামারা– প্রধানপাড়া সংযোগ সড়কের কালভার্ট ধসে যোগাযোগ বিচ্ছিন্ন। কালিয়ার নড়াগাতীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মাদারীপুরে প্রথম আলোর সাংবাদিক অজয় কুন্ডু ও তার পরিবার সম্পর্কে সত্য তথ্য প্রকাশ রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে নড়াইল জেলা বিএনপির বিশেষ নির্দেশনা চারঘাটে ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি দেবচন্দ্র গ্রেফতার সরকারি দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নড়াইলে ওয়ান শুটার গান, গুলি ও দেশীয় অস্ত্রসহ আটক- ১ শিবগঞ্জে ৯২ বোতল এস্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেফতার* র‍্যাব-৫ এর অভিযানে আটক ১

বোদা ও দেবীগঞ্জে বাসন্তী পূজা ও পূজা মন্ডব পরিদর্শন করলেন আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ- ৬ই এপ্রিল রোজ রবিবার—পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডবে অনুষ্ঠিত হলো বাসন্তী পূজা ২০২৫।

এই উপলক্ষে পূজার আনন্দ আরও বাড়িয়ে দিতে পূজা মন্ডব পরিদর্শনে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, পঞ্চগড় জেলা বিএনপি’র সদস্য সচিব ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) গভর্নমেন্ট রিলেশন কমিটির ডেপুটি চেয়ারম্যান আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।

তিনি পূজা মন্ডবগুলোতে উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং বিভিন্ন পূজা উদ্যোক্তা কমিটির হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন। তাঁর এই উপহার শুধু আর্থিক সহায়তা নয়, বরং ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির এক অনন্য দৃষ্টান্ত হিসেবেও দেখা হচ্ছে।

আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ বলেন, “বাংলাদেশে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেন উৎসবগুলো উদযাপন করতে পারে, সেটিই আমাদের কাম্য। আমরা চাই শান্তিপূর্ণ ও সম্মিলিতভাবে দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে।”

স্থানীয় পূজা উদযাপন কমিটি, সাধারণ মানুষ ও দর্শনার্থীরা তার এ মহতী উদ্যোগকে আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধাভরে স্বাগত জানান। পূজার মন্ডপে ছিল উৎসবের আমেজ, বর্ণিল আলোয় সেজেছিল এলাকা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com