1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে বরিশাল খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎ তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু

মাদারীপুরের ডাসারে বরিশাল খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ৩২৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের ডাসারে বরিশাল খালের উপরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের ডাসারের ইটেরপুল থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপার পর্যন্ত বরিশাল খাল দখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিলেন স্থনীয় প্রভাবশালীরা।

আজ রবিবার (৬ এপ্রিল) সকাল ১০ টা থেকে উপজেলার বালিগ্রাম ইউনিয়নের সনমন্দী, ধুলগ্রাম, পাথুরিয়ারপার বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এসময় বরিশাল খালের উপরে শতাধিক নির্মাণাধীন অবৈধ দোকানঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন সড়কের পাশে বরিশাল খালের জমি দখল করে কাচা,পাকা দোকানঘর নির্মাণ করেছিল স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা।

সেইসব দোকানঘর ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীনের নেতৃত্বে, সেনাবাহিনী ও ডাসার থানা পুলিশের সহ-যোগীতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

ডাসার উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল আরেফীন বলেন, বরিশাল খালের উপরে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে শতশত স্থাপনা। অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য ঈদ পর্যন্ত সময় দেওয়া হয়েছে,এরপরেও তারা স্থাপনা শরিয়ে নেয়নি, তাই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে, আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com