1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সিটি সুপার মার্কেটের ১৯ টি দোকান আগুনে পুড়ে ছাই"নিঃস্ব একাধিক পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:৫৬|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে সিটি সুপার মার্কেটের ১৯ টি দোকান আগুনে পুড়ে ছাই”নিঃস্ব একাধিক পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

মাদারীপুরে সিটি সুপার মার্কেটের ১৯ টি দোকান আগুনে পুড়ে ছাই”নিঃস্ব একাধিক পরিবার

মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর প্রতিনিধি।

মাদারীপুর শহরের পুরান বাজার সিটি সুপার মার্কেটে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৯ টি দোকান পুড়ে যায়। সেই সঙ্গে দোকানগুলোর সাথে থাকা ৩টি বাসাতবাড়িও পুড়ে যায়। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) গভীর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে।

এবিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান,বৃহস্পতিবার রাত ৩ টার দিকে শহরের পুরান বাজার সিটি সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে মার্কেটের ১০ টি কসমেটিক্সের দোকান,৭ টি ব্যাগের দোকান, কম্পিউটারের দোকান,কনফেকশনারি সহ ৩ টি হার্ডওয়ারের দোকান এবং সিটি মার্কেটের তিনটি গোডাউন পুড়ে যায়।

এ সময় মার্কেটের পেছনে থাকা ৩টি টিনের বাসাবাড়ি আগুনে পুড়ে যায়। এতে আনুমানিক প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

কসমেটিকস ব্যবসায়ী মুন্সী ভ্যারাইটিজ কর্নারের মালিক মোহাম্মদ সুমন বলেন, আমার দোকানে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাল ছিল। আমি ঈদের জন্য মাল কিনেছিলাম। কিন্তু সব বিক্রি করতে পারিনি। আমার অনেক ঋণ রয়েছে। সরকারের কাছে আমার দাবি আমি যাতে আবার ঘুরে দাড়াতে পারি তার জন্য সরকারের কাছে সহযোগিতা দাবি করছি।

চায়না ব্রাদার্সের মালিক জুয়েল হোসেন বলেন, আমার দোকানে ১০ থেকে ১৫ লাখ টাকার মালামাল ছিল। আমি অনেক ঋণগ্রস্ত। আগুনে পুড়ে এখন সর্বস্বান্ত হয়ে গেছি। আমার আর ঘুরে দাঁড়ানোর রাস্তা নেই। সরকারের সাহায্যের দাবি করছি, সরকার যেন আমার পাশে থাকে।-একই অবস্থা পুড়ে যাওয়া সকল ব্যবসায়ীদের।

মাদারীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, রাত সাড়ে ৩ টার দিকে সৌরভ হার্ডওয়্যারের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাদারীপুর, কালকিনি ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগেই পুড়ে ছাই হয়ে যায় কাপড়, গার্মেন্টস, কসমেটিকস-এর অন্তত ১৯টি দোকান। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।

ফায়ার সার্ভিস জানিয়েছে, বাণিজ্যিক এলাকা পুরাণবাজারে পানি সরবরাহ করতে দেরি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। পুকুর-ডোবা ভরাট হওয়াই এর অন্যতম কারণ। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com