1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে নয়জন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎ তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত।

মাদারীপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৪০ বার পড়া হয়েছে

মাদারীপুরে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

মোঃ হেমায়েত হোসেন খান
মাদারীপুর থেকে:

মাদারীপুরে সরকারি খালের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ব্যবসায়ী।

রোববার (৩০ মার্চ ) বিকেলে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী সৈয়দ শাহ আলম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সৈয়দ শাহ আলম বলেন, ডাসার উপজেলার ৩৩নং ধামুসা মৌজার বি.আর.এস. ৭১৮ নং দাগের ৬২০ খতিয়ানের ২০ শতাংশ নাল জমি ক্রয় করেন তিনি।

সম্প্রতি সেই ক্রয়কৃত সম্পত্তির উপর পাকা ভবন নির্মাণ কাজ শুরু করেন ব্যবসায়ী সৈয়দ শাহ আলম। কয়েকদিন ধরে সেই জমি সরকারি বলে সংবাদ প্রকাশ করে সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়া হয়।

প্রকাশিত সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এতে অপূরনীয় মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে দাবি করেন সৈয়দ শাহ আলম।

তিনি আরো বলেন, এরআগেও অভিযোগ আসায় উল্লেখিত জমিতে জেলা প্রশাসকের রাজস্ব শাখা থেকে ২০১০ সালের ১৯ জানুয়ারি ৯০নং স্মারকমূলে এই জমি আর পুনরায় পরিমাপ করা হবে না বলেও জানানো হয়।

পরে জেলা প্রশাসন থেকে ব্যক্তি মালিকানা জমি নিশ্চিত করা হয়। বর্তমানে যে জমিতে ভবন নির্মাণ করা হচ্ছে সেটি কোন সরকারি সম্পত্তি নয়। ব্যক্তিগত আক্রোশে কে বা কাহারা সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করায় ওই গণমাধ্যমকর্মীর কাছে আমার আকুল আবেদন থাকিবে আপনারা সঠিকভাবে তথ্য অনুসন্ধান করে তারপর আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com