1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ড্রেজার ব্যবসা ও আধিপত্য নিয়ে তিনজন নিহত"আহত-২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৩:০০|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে ড্রেজার ব্যবসা ও আধিপত্য নিয়ে তিনজন নিহত”আহত-২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

মাদারীপুরে ড্রেজার ব্যবসা ও আধিপত্য নিয়ে তিনজন নিহত”আহত-২

মোঃ হেমায়েত হোসেন খান থেকে।

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একেই পরিবারের দুই জনকে কুপিয়ে হত্যা করা হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও তিনজন। আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরে ঢাকা মেডিকেলে পলাশ নামের একজনে মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৮ মার্চ) বেলা ১২ টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। ঘটনার সময় নিহতদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- সদর উপ‌জেলার খোয়াজপুর ইউনিয়নের খোয়াজপুর গ্রা‌মের আজিবর সরদারের ছে‌লে সাইফুল সরদার (৪০) ও অলিল সরদার (৩৫)। তারা সম্পর্কে একেই পরিবারের আপন দুই ভাই আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পরে পলাশ নামের একজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদ শাহজাহান খানের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছিল। এরেই জেরধরে শনিবার বেলা ১২টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় সাইফুল সরদার ও তাঁর ছোট ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে তারা দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্তত আরও তিন জন আহত হয়।

আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পলাশ নামের এক জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় আসামীদের মধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

এবিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোকছেদুর রহমান বলেন, ঘটনা স্থলে একেই পরিবারের দুই ভাই মারা যায়, এছাড়া আহত তিন জনকে ঢাকা মেডিকেলে পাঠানোর পরে পলাশ নামের একজনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com