1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ১:২৪|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

আগৈলঝাড়ায় পুলিশ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার

মো: আশরাফ আগৈলঝাড়া প্রতিনিধি:-

বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট ব্রিজের নিচ থেকে পুলিশি অভিযানে চালিয়ে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, পিরোজপুর জেলা থেকে নদী পথে বিপুল পরিমাণ মাদকদ্রব্যের চালান নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট ব্রিজের নিচ থেকে এসআই মিল্টন মণ্ডলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ৬ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুইজনকে শুক্রবার রাতে গ্রেপ্তার করে।এসময় পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার পূর্ব সোহাগদল গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে জহিরুল বেপারী ও পটুয়াখালী সদরের কালিকাপুর গ্রামের সোবাহান হাওলাদারের ছেলে লোকমান হাওলাদারকে ৬ কেজি গাঁজাসহ আটক করা হয়। এ ঘটনায় এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী জহিরুল বেপারী ও লোকমান হাওলাদারকে শনিবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com