1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বরিশালের উজিরপুরে "আলোকিত সমাজ ফাউন্ডেশ"নের উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| রাত ৪:৫৮|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

বরিশালের উজিরপুরে “আলোকিত সমাজ ফাউন্ডেশ”নের উদ্বেগে হত দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ কাওছার হোসেন

, বরিশাল জেলা প্রতিনিধিঃ

বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে “আলোকিত সমাজ ফাউন্ডেশন” নামের একটি সামাজিক সংগঠন।

দেশে চলছে কনকনে শীত, পাশাপাশি ঘন কুয়াশায় অসহায় দারিদ্র পরিবারের কষ্টের সীমা থাকে না। এসব হতদরিদ্র শীতার্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন “আলোকিত সমাজ ফাউন্ডেশন” নামের একটি সামাজিক সংগঠন।

শনিবার(৪ ই জানুয়ারী-২০২৫) বরিশাল জেলার উজিরপুর থানার ওটরা ইউনিয়নের কেশবকাঠী গ্রামে শীতার্তদের কষ্ট লাঘব করতে শীতবস্ত্র বিতরণ করেছে।”আলোকিত সমাজ ফাউন্ডেশন” নামের একটি সামাজিক সংগঠন।

“আলোকিত সমাজ ফাউন্ডেশন” এর কোষাধ্যক্ষ মোঃ সজিব ইসলাম বলেন, প্রতি বছর গরীব দুস্থ ও অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে আসে শীত। তবে তাদের পাশে দাঁড়াতে দেখা যায় অল্প সংখ্যক স্বামর্থ্যবানদের। অসহায় এই দুস্থ,ছিন্নমূল পরিবারের মুখে হাসি ফোটাতে পারা এক ভিন্ন রকম অনুভূতি। তাই “আলোকিত সমাজ ফাউন্ডেশন” এবার পরিকল্পনা করে আমাদের গ্রামে এখন পর্যন্ত ৬০ টি অসহায় পরিবার ও শীতার্তদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছে শীতবস্ত্র কম্বল।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (সুমন) তিনি বলেন, দেশে চলমান শীত ও কুয়াশায় গ্রামের দরিদ্র ও গৃহহীন মানুষ কষ্টে জীবন অতিবাহিত করছে। উষ্ণতার অভাব তাদের দৈনন্দিন জীবনে দুর্ভোগের মাত্রা প্রতিমুহূর্তে বাড়াচ্ছে। এ অবস্থায় ছিন্নমূল এসব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করার মানবিক উদ্যোগ নেওয়া হয়। এজন্য আলোকিত সমাজ ফাউন্ডেশনের শুভাকাঙ্ক্ষী প্যানেলের পরামর্শক্রমে উপদেষ্টা পরিষদ, কার্যনির্বাহী পরিষদ ও অন্যান্য সকল সদস্যের মতামতের ভিত্তিতে আলোকিত সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ উদ্যোগ নিয়েছি।”

এ সময় আরো উপস্থিত ছিলেন আলোকিত সমাজ ফাউন্ডেশন (ASF) সম্মানিত কোষাধ্যক্ষ মোঃ সজিব ইসলাম,সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান (সুমন), সহ সাধারণ সম্পাদক মোঃ নুর আলম আশিক,সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সুজন,সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম বেপারী, রফিকুল ইসলাম,

সম্মানিত শুভাকাঙ্খী প্যানেলের অন্যতম সদস্য মোঃ রিয়াজ, মোঃ মাহিম আব্দুল্লাহ, মোঃ নিরব, আব্দুর রহমান রাসেল, মোঃ শাহাদাত হোসেন, রাকিব ইসলাম , সাইফুল ইসলাম সহ আরো অনেকে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাবিবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মোঃ আব্দুল মান্নন, মোঃ শহীদুল ইসলাম, (সহকারী জেলা শিক্ষা অফিসার, শরীয়তপুর)। ও মোঃ নাসিমুল হক (উপজেলা একাডেমিক সুপারভাইজার। বামনা, বরগুনা)। এছাড়াও আলোকিত সমাজ ফাউন্ডেশন সংগঠনের সদস্যবৃন্দ,ওটরা ইউনিয়নের বিভিন্ন সাধারণ আমজনতা উপস্থিত ছিলেন।

আলোকিত সমাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নিজেদের অর্থায়নের পাশাপাশি যদি কোন ব্যক্তি বা সংগঠনের সহযোগিতা পাওয়া গেলে আগামীতে সমাজের উন্নয়নের বিভিন্ন সামাজিক কাজ হাতে নিবে এছাড়া ও আগামীতে আরও বেশি পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা যাবে বলে আশাব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছি। তারই অংশ হিসেবে আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আগামীতেও আমাদের বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com