
মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর
মাদারীপুর থানাধীন চরমুগুরিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে পেয়ারপুর ইউনিয়নের পেয়ারপুর এলাকায় অভিযান চলাকালে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ইব্রাহিম হাওলাদার ও পারভেজ খালাসী পালিয়ে যায়।
বুধবার (১৮ নভেম্বার) দুপুরে মাদারীপুর সদর থানাধীন চরমুগুরিয়া ফাঁড়ির পুলিশ পুরাতন গ্রেফতারী ওয়ারেন্ট তামিল অভিযানের সময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে পলাতক আসামি-ইব্রাহিম হাওলাদারের গৃহ তল্লাশি করেন।
এসময় তল্লাশি চালিয়ে তাহার বসত ঘরের বারান্দায় খাটের উপর তোষকের নিচে রক্ষিত অবস্থায় এয়ার টাইট সাদা ৩ ঢি পলিব্যাগ এর ভিতরে রাখা ৩০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এতে পলাতক মাদক ব্যবসায়ী আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পলাতক আসামীরা হলেন, মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য পেয়ারপুর এলাকার আক্কাস হাওলাদার ওরপে আলকেস হাওলাদারের ছেলে, ইব্রাহিম হাওলাদার (৩৫) একেই এলাকার দেলোয়ার খালাসীর ছেলে পারভেজ খালাসী(৩০)।