1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
আগৈলঝাড়ায় সব  সম্প্রদায়ের লোকদের নিয়ে সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত  - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৫২|
সংবাদ শিরোনামঃ
ধর্মপাশায় ইউনিয়ন বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ, বহিষ্কারের দাবি রাজশাহীর মোহনপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ মাদারীপুর রাজৈরে ‘হাতুড়িবাহিনী’র প্রধান মাজহারুল কে”গ্রেফতার করেছে পুলিশ ও র‍্যাব পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ সিনেটের সদস্য নির্বাচিত,, নড়াইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নতুন কমিটি গঠন সভাপতি দেলোয়ার, সম্পাদক আলী হাসান ডাসারের বালিগ্রামে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত। গৌরনদীতে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা কালিয়ার যোগানিয়ায় বাজারে উচ্ছেদ অভিযান নির্মিত হবে নতুন ভূমি অফিসের বাউন্ডারি ও গেট দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন,, দেবীগঞ্জে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত,,

আগৈলঝাড়ায় সব  সম্প্রদায়ের লোকদের নিয়ে সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত 

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

 

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি,,,

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে বরিশাল জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত ডিআইজি মোঃ দেলোয়ার হোসেনের আমন্ত্রনে মুসলিম হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ সম্প্রদায়ের লোকদের নিয়ে সম্প্রীতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ ইয়াসিন আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউল ইসলাম ,উপজেলা বিএনপি’র আহবায়ক কবির হোসেন তালুকদার, সদস্য সচিব বশির আহমেদ পান্না, যুগ্ন আহবায়ক সাহা মোঃ বখতিয়ার, জামায়েত ইসলামী আমির প্রফেসর আলাউদ্দিন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মেহেদী হাসান রাসেল, মাওলানা ফজলুল হক ইমাম কেন্দ্রীয় জামে মসজিদ, সমাজসেবক অমূল্য রতন বাড়ৈ সহ অনেকে। বক্তারা তাদের বক্তব্যে বলেন আগৈলঝাড়া উপজেলার সব সম্প্রদায়ের লোক ঐক্যবদ্ধভাবে বসবাস করে আসছেন। কিছু কুচক্রী মহল সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে মিথ্যা বানোয়াট গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহ্বান জানান। হিন্দু সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে বলেন তাদেরকে যেন কোন মহল ব্যবহার করতে না পারে এজন্য তাদের সজাগ থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com