
আগৈলঝাড়া প্রতিনিধি,
বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে (নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গরি) এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধপক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। এ সময় দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ দৌলাতুন্নেছা নাজমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, আগৈলঝাড়া থানার (ওসি তদন্ত) শুসংকর মল্লিক, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা খলিলুর রহমান, আনসার কর্মকর্তা মোসাম্মৎ আয়েশা, মাধ্যমিক একাডেমিক কর্মকর্তা প্রাণ কুমার ঘটক, সৈয়দ নূরে আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক আকাশ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তাসদীত হায়দার সাজিদ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি সরদার হারুন রানা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল মৃধা সহ অনেকে। এ সময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাদের ক্রেস্ট প্রদান করা হয়।