1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে জেলা আ. লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে বিছানায় মিলল একাকী বৃদ্ধের অর্ধগলিত মরদেহ বরিশালে সাত দিনের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ তেরখাদায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, সচেতনতায় র‍্যালি ও হাত ধোয়ার প্রদর্শনী মাদারীপুরের ঢাকা বরিশাল মহাসড়কের মোস্তফাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইতালি প্রবাসী নিহত রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার।

মাদারীপুরে জেলা আ. লীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান নিউজ ডেস্ক মাদারীপুর।

বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনে মাদারীপুর জেলার যুব উন্নয়ন অফিসের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া তাওহীদ সন্নামাত হত্যা মামলায় সোমবার দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ কে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মামলার এজাহারে জানা যায়, গত (১৯ জুলাই) মোস্তফাপুর-মাদারীপুর-সড়কের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়।

এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামাত যোগদান করেন। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হন তাওহীদ সন্নামাত। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন এঘটনা ঘটে। ওই সময় এ বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা।

পরে শেখ হাসিনা সরকারের পতনের পর এ ঘটনায় জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাদী হয়ে সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মাদারীপুর-২ আসনের সাবেক সাংসদ শাজাহান খান, সাবেক এম পি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্ল, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দেসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীকে আসামী করা হয়।

সেই হত্যা মামলায় সোমবার (৯ ডিসেম্বার) দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ কে গ্রেফতার করেছে মাদারীপুর সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, দুপুরে শহরের বিসিক শিল্প এলাকা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে কে গ্রেফতার করা হয়েছে। তিনি তাওহীদ সন্নামাত হত্যা মামলার এজাহার নামীয় আসামি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com