1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে তিন নারী ছিনতাইকারী আটক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কাশিমপুর কারাগারে দেবীগঞ্জের হাজতির মৃত্যু, আত্মহত্যার প্রাথমিক দাবি দেবীগঞ্জে ৪৮ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ,, খুলনার তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তার নিরলস পরিশ্রমে সেবার মান বেড়েছে তৃণমূল পর্যায়ের সরকার হচ্ছেন গ্রাম পুলিশ গৌরনদীতে গ্রাম পুলিশকে উদ্দেশ্য করে……. জহির উদ্দিন স্বপন যুগে যুগে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী আসবেন, শত বছরেও একজন কবি নজরুল তৈরি হবেন না: জহির উদ্দিন স্বপন গৌরনদীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’-এর শুভ উদ্বোধন মেলকাই খানবাড়ি দারুল কোরআন আরাবিয়া মাদ্রাসার ৫ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হাফেজদের পাগড়ি প্রদান সম্পন্ন তেরখাদায় যৌতুক ও বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং ও মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত ​বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক বহিষ্কার ​বানারীপাড়ায় ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনে বিএনপির প্রস্তুতি সভা

কালকিনিতে তিন নারী ছিনতাইকারী আটক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৪৯ বার পড়া হয়েছে

শ্রাবণ খান সজীব,মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুর জেলার কালকিনিতে একটি শপিং মল মার্কেটে আশা এক মহিলার ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার সময় তিনজন নারী ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

সোমবার(১৪ অক্টোবর) দুপুরে পৌর এলাকার থানা মোড় লন্ডন শপিং মলে এ ঘটনা ঘটে। পরে কালকিনি থানা পুলিশ ওই নারী ছিনতাইকারীদেরকে উদ্ধার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।

আটককৃত ওই নারী ছিনতাইকারীরা হলেন মোসা. পারভীন বেগম (২২), শিল্পী বেগম (২২) ও নিপা বেগম (২৩)। তারা সবাই বরিশালের বিমানবন্দর থানা এলাকার রামপাড়া পট্টির বেদে সম্প্রদায়ের সদস্য।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, লন্ডন শপিং মলে মার্কেট করতে আসা একজন নারীর ব্যাগ থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় ওই ছিনতাইকারীরা। এ সময় বিষয়টি স্থানীয়দের নজরে আসলে, তাদেরকে হাতে-নাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ ব্যাপারে কালকিনি থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, তিনজন নারী ছিনতাইকারীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com