1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৯:২৩|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

লিবিয়া হয়ে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকা ডুবে দুই ভাইয়ের মৃত্যু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৩ বার পড়া হয়েছে

মোঃ কামাল হোসেন,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-মাদারীপুরে জেলার গোপালপুর ইউনিয়ন পূয়ালি এলাকার মিলন মুন্সী ও আল আমিন মুন্সী চার মাস আগে অবৈধভাবে সমুদ্রপথে ইতালি যাওয়ার উদ্দেশ্য লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে দুই ভাই মিলন মুন্সী ও আল আমিন মুন্সীর মৃত্যু হয়েছে। চার মাস পর বুধবার (৪ সেপ্টেম্বর) পরিবারে মৃত্যুর খবর আসলে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

দুই ভাইয়ের মৃত্যুর খবরে তাদের গ্রামের বাড়িতে নেমে এসেছে শোকের মাতম। এই ঘটনায় দালালের কঠোর শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে আইনগত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।

একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে, এ শোক কিছুতেই মেনে নিতে পারছেন না মা মায়া বেগম। আহাজারিতে ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। দুই ভাইয়ের মৃত্যুর খবরে বাড়িতে ছুটে আসছেন এলাকার প্রতিবেশীরা। কোন ভাবেই থামছেনা স্বজনদের আহাজারি।

জানা যায়, ৭ মাস আগে ভাগ্যের চাকা ঘুরাতে অবৈধভাবে সমুদ্রপথে ইতালির উদ্দেশ্যে রওয়ানা দেন মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম পূয়ারী গ্রামের সিরাজ মুন্সীর ছেলে মিলন মুন্সী (৩৫) ও আল আমিন মুন্সী (৩২)। মাঝপথে লিবিয়া গিয়ে তারা অবস্থান করেন।

পরে গত ২৭ এপ্রিল লিবিয়া থেকে ইঞ্জিনচালিত নৌকায় অর্ধশত মানুষের সঙ্গে ইতালির উদ্দেশ্যে যাত্রা করে দুই ভাই। ভূমধ্যসাগরে পৌঁছালে বহনকারী নৌকাডুবিতে সহোদরের মৃত্যু হয়। বিষয়টি দীর্ঘদিন গোপন থাকলেও চারমাস পর বুধবার সকালে মিলন ও আল আমিনের মৃত্যু খবর আসলে পরিবারে শুরু হয় শোকের মাতম।

স্বজনরা জানায়, মানবপাচারকারী চক্রের অন্যতম সদস্য গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর সহজভাবে ইতালি নেয়ার প্রলোভন দেয়। এতে ধারদেনা করে ৩০ লাখ টাকা দালালের হাতে তুলে দেয় স্বজনরা। একদিকে স্বজন হারানোর শোক, অন্যদিকে ঋণের টাকা পরিশোধ নিয়ে দুশ্চিন্তায় দুই ভাইয়ের পরিবার। এই ঘটনায় জড়িত দালালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত ফরহাদ মাতুব্বর। ইউনিয়ন পরিষদে গিয়েও তাকে পাওয়া যায়নি। বিস্তারিত জানতে ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল ফোন দিলে তার বন্ধ পাওয়া যায়। এদিকে নিহত মিলনের পরিবারে মা-বাবা স্ত্রী ও তিন বছরের এক ছেলে রয়েছে। আর আল আমিনের সংসারে স্ত্রী ও এক বছরের এক ছেলে রয়েছে।

ছেলেহারা মা মায়া বেগম বলেন, ফরহাদ চেয়ারম্যান প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে ৩০ লাখ টাকা নেয়। তখন বলেছিল, সুন্দরভাবে আমার দুই ছেলেকে ইতালি পাঠাবে। কিন্তু এভাবে আমার দুই ছেলের মৃত্যু হবে, এটা মেনে নিতে পারছি না। এই ঘটনার বিচার চাই। আর ধারদেনা পরিশোধে সরকারের সহযোগিতা চাই।

মিলন ও আল আমিনের খালা আনোয়ারা বেগম বলেন, একসঙ্গে দুই ভাইয়ের মৃত্যু, এটা কিছুতেই মেনে নিতে পারছি না। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিল ওই দুই ভাই। দালাল ফরহাদ মাতুব্বর এই ঘটনার জন্য দায়ী, এর বিচার চাই।

এবিষয়ে সুজন তালুকদার নামে একজন বলেন, দালাল ইউপি চেয়ারম্যান ফরহাদ মাতুব্বর দীর্ঘদিন ধরে এলাকার যুবকদের প্রলোভন দেখিয়ে বিদেশে পাঠানোর নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। এই ফরহাদ মাতুব্বর মানবপাচার চক্রের শীর্ষ সক্রিয় সদস্য, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে সে। তার কঠিন বিচার দাবি করছি।

ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ইতালি যাবার পথে দুই ভাইয়ের মৃত্যুর খবরটি বিভিন্ন অনলাইনের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের পরিবার থেকে এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ আসলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডাসার উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ জানান, মিলন ও আল আমিনের পরিবার থেকে এখনও এবিষয়টি প্রশাসনকে জানানো হয় নাই। তবে, খোঁজখবর নিয়ে দ্রুত আইনগত পদক্ষেপ নেয়া হবে। এছাড়া মানবপাচারের ঘটনায় ইউপি চেয়ারম্যান জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com