1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালকিনিতে যুবদল নেতার আগমনে নেতাকর্মীদের গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

কালকিনিতে যুবদল নেতার আগমনে নেতাকর্মীদের গণ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরের কালকিনিতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান পলাশ এর শুভ আগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২৯ আগষ্ট) উপজেলার সি.ডি খান চরফতে বাহাদুর উচ্চ বিদ্যালয় মাঠে আসাদুজ্জামান পলাশের আগমন উপলক্ষে গণ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এর আগে আসাদুজ্জামান পলাশ ঢাকা থেকে নিজ বাড়িতে আসার কথা শুনে কালকিনি উপজেলার পথে পথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাকে নিয়ে বিশাল মটর শোভাযাত্রা করা হয়। এতে বিপুল সংখ্যক মটর সাইকেল ও প্রাইভেটকার অংশ নেয়।

এ সময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি মিজান বেপারীর সভাপতিত্বে ও জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকুর সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাসুকুর রহমান মাসুক,মাদারীপুরের বিএনপির সংসদ সদস্য প্রার্থী বাবু মিল্টন বৈদ্য,মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু,ভিপি সরোয়ার,এ্যাড. অলিউর রহমান কাজী,গোলাম মোর্শেদ রয়েলসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় খোন্দকার মাশুকুর রহমান মাসুক বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে তার মায়ের কাছ থেকে দুরে রাখা হয়েছে। তারেক রহমান তার ভাষনে বলেছেন বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে এর চেয়ে বড় বিজয় হতে পারেনা। তিনি আরো বলেছেন স্বপ্নীনতা অর্জন করার চাইতে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমি আমার বিএনপির নেতাকর্মীদের বলবো বিএনপি অন্যের বাড়ি পাহাড়া দেওয়ার জন্য বিএনপির জন্ম হয়েছে। আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে।

সভায় আসাদুজ্জামান পলাশ বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত আমাদের সাথে এমন একটা অন্যায় অত্যাচার শুরু করেছে যে আমাদের দেশে কোন ভাল কিছু দেখলেই তাদের মনে হয় গা জলে। বিগত দিনে এ দেশের সমস্ত সন্ত্রাসী এই দেশের একনায়কতন্ত্র এই দেশের জনগণের ভোটাধিকার রুদ্ধ করা জনগনকে ভোট থেকে বঞ্চিত করা এটা শুধু ওই রাস্ট্রের করাণেই সম্ভব হয়েছে। আমাদের এই রাষ্ট্র হয়তো তারা ছোট মনে করতেছে ওই রাস্ট্র হয়তো ভাবছে আমরা দূর্বল কিন্তু তারা এখন দেখতে পেয়েছে এই দেশের ছাত্রজনতা প্রায় এক হাজার ছাত্র কিভাবে গণতন্ত্রের জন্য একটি স্বপ্নীন রাষ্ট্রের জন্য একাত্তরের পড়ে কিভাবে তাদের জীবন বিলিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com