1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ"শর্টগান ও পিস্তল উদ্ধার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭ রাজশাহী ব্যাটালিয়ন (১) সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ ‎মাদক কারবারের অভিযোগ, কোটি টাকার সম্পদের মালিক—উৎস নিয়ে প্রশ্ন ‎

মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় গুলিসহ”শর্টগান ও পিস্তল উদ্ধার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৮৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খানঃ- মাদারীপুরে পরিত্যক্ত অবস্থায় সড়ক থেকে গুলিসহ পিস্তল ও শটগান উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। তবে কে বা কারা এসব ফেলে গেছে তা জানা যায়নি।

বুধবার (১৪ আগস্ট) সকাল ৮টার দিকে শহরের শহীদ মহসিন সড়কের আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনে থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আবুল খায়ের হাওলাদারের বাড়ির সামনের সড়কে পরিত্যক্ত অবস্থায় একটি সাদা প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ করেন স্থানীয় লোকজন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তাটি খুলে ১৮ রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিনসহ একটি পিস্তল ও সাত রাউন্ড কাতুর্জসহ একটি শটগান উদ্ধার করেন। এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন জানান, অস্ত্র ও গুলি উদ্ধার হলেও এর মালিককে খুঁজে পাওয়া যায়নি। এগুলো কীভাবে সড়কে এল সেই বিষয়ে তদন্ত চলছে। আর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com