
মোঃ হেমায়েত হোসেন খানমা,দারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মনিটরিংয়ে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান।
মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে বিভিন্ন বাজারে র্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়েছে।
র্যাব সূত্র জানা যায়, মাদারীপুরে চলমান বাজার অস্থিরতায় দরকারি সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে শনিবার দুপুরে সচেতন ছাত্র সমাজের ৫০-৬০ জন ছাত্রছাত্রীদের একটি দল তাদের সমন্বয়কসহ মাদারীপুর র্যাব ক্যাম্পে আসে।
তারা মাদারীপুরের মোস্তফাপুর বাজার এলাকায় ফল ও সবজি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তা চায়।
এতে ছাত্রদের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং র্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা মাদারীপুর পুরান বাজার এলাকায় যৌথভাবে টহল প্রদান করছে।
এ সময় ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের সাথে আলোচনা করেছে। দ্রব্যমূল্য যেন সহনশীল থাকে সে ব্যাপারে সকলকে সহযোগিতার জন্য আহ্বান করা জানানো হয়েছে।
র্যাব ৮ সিপিসি-৩ আরও জানায়, মাদারীপুরে র্যাবের বাজার মনিটরিংয়ে অংশগ্রহণে এই অভিযান ও টহল জনমনে স্বস্তির আশা জাগিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের টহল অভিযান চলমান থাকবে।