1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে বাজার মনিটরিংয়ে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৮:৩৯|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে বাজার মনিটরিংয়ে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খানমা,দারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার মনিটরিংয়ে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

মাদারীপুরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনশীল রাখতে বিভিন্ন বাজারে র‌্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালানো হয়েছে।

র‌্যাব সূত্র জানা যায়, মাদারীপুরে চলমান বাজার অস্থিরতায় দরকারি সকল পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে শনিবার দুপুরে সচেতন ছাত্র সমাজের ৫০-৬০ জন ছাত্রছাত্রীদের একটি দল তাদের সমন্বয়কসহ মাদারীপুর র‌্যাব ক্যাম্পে আসে।

তারা মাদারীপুরের মোস্তফাপুর বাজার এলাকায় ফল ও সবজি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যদের সহায়তা চায়।

এতে ছাত্রদের সাথে একাত্ম হয়ে বাংলাদেশ সেনাবাহিনী এবং র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা মাদারীপুর পুরান বাজার এলাকায় যৌথভাবে টহল প্রদান করছে।

এ সময় ব্যবসায়ী এবং ক্রেতা সাধারণের সাথে আলোচনা করেছে। দ্রব্যমূল্য যেন সহনশীল থাকে সে ব্যাপারে সকলকে সহযোগিতার জন্য আহ্বান করা জানানো হয়েছে।

র‌্যাব ৮ সিপিসি-৩ আরও জানায়, মাদারীপুরে র‌্যাবের বাজার মনিটরিংয়ে অংশগ্রহণে এই অভিযান ও টহল জনমনে স্বস্তির আশা জাগিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক আছে। আমাদের টহল অভিযান চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com