1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে’- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পানিসম্পদ প্রতিমন্ত্রীকে জড়িয়ে ‘ভুয়া এআই ভিডিও’ প্রচারের অভিযোগে দেবীগঞ্জে সনাতনী সমাজের মানববন্ধন। রাজশাহী পবায় নিহত ফরিদা খাতুনের পরিবারের পাশে গ্রাম পুলিশ বাহিনী মাদারীপুরের কালকিনি ও ডাসারে দুইটি পরিবারে মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেন”এমপি খোকন” আগৈলঝাড়ায় মহিলা ইউপি সদস্য শিলা বেগমের মৃত্যুতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত এল,এল,বি পরীক্ষায় দেশ সেরা প্রথম শ্রেণীতে প্রথম গৌরনদীর জান্নাতুল ফেরদৌস টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল.. মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন

সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে’- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার এ,এস,মামুনঃ- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল ১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাধানিক ধারাবাহিকতার মধ্যে দিয়ে সকল সমস্যার সমাধান করতে হবে। ৫ আগষ্টে শহীদদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন স্বাদীনতা পেয়েছি।এ স্বাধীনতায় আমাদের দেশের রাজনৈতিব স্বাধীনতা এসেছে। বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী বাসষ্ট্যানস্থ অডিটোরিয়ামে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে, সমাজ পুনর্গঠনে ইমাম-মুয়াজ্জিন-মাদ্রাসা শিক্ষক সহ আলেম সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির ইস্যুতে স্বপন বলেন, এই রাষ্ট্রপতি কেমন, রাষ্ট্রপতি ভাল কিনা, রাষ্ট্রপতিকে কে নিয়োগ দিয়েছে সেটা আমাদের কাছে বড় কথা নয়। এই রাষ্ট্রপতির হাতেই ড. ইউনুসের নেতৃত্বে এই সরকার নিয়োগ লাভ করেছে। অতএব এই সরকারের দায়িত্ব হচ্ছে যতদ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগনের ভোটের ক্ষমতা জনগনের হাতে ফেরত দেওয়া।

গৌরনদী জামেয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম ক্বারী আব্দুল আজিজের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা ইমাম সমিতির সভাপতি মুফতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম সহ অন্যান্যরা। সভায় উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মোফাজ্জেল হক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com