1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে সেনা সদস্যসহ নিহত -২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন জহির উদ্দিন স্বপন গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ, ৫ নারীসহ আহত ১৫ জরাজীর্ণ ঘরে অসহায় চেরাগ আলী, সহায়তার আবেদন রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান চাঁদপুরের ইলিশের নামে ফেসবুকে প্রতারণা, আর সে টাকায় মাদক ব্যবসা ও অপরাধ কর্ম,- নড়াইলে গ্রেফতার ৫। উজিরপুরে সড়ক ছাড়াই দাঁড়িয়ে আছে ৭ কোটি টাকার সেতু, প্রকৌশলী সুব্রত’র বিরুদ্ধে জমি দখলের অভিযোগ নড়াগাতীতে সেনা সদস্য আব্দুল আলি কাজীকে গার্ড অব অনার, জানাজা ও দাফন সম্পন্ন সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’ এনজিওর উদ্যোগে গাছের চারা বিতরণ গৌরনদীতে মরহুম কাজী সেকেন্দার আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ২৮ আগস্ট

সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে সেনা সদস্যসহ নিহত -২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ৩১৯ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম পলাশ (২২)। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাবার নাম মমতাজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা।

অন্যজনের নাম আব্দুল কুদ্দুস (৪০)। যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। তার বাবার নাম মৃত তোতা হাজী। বাড়ি নওগাঁর রানীনগর থানার ওপর তালিমপুর গ্রামে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে। আর নসিমন এবং অটোরিকশা দুটি মোহনপুর থানায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com