1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী দেবীগঞ্জে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার জেলা অডিশন অনুষ্ঠিত। বরগুনায় কালবেলার প্রতিনিধির হাতে হাতকড়া, বিএমএসএফের উদ্বেগ বাবাকে ঘিরে আলোচিত ঘটনার পর স্কুলে ফিরল তুবা, পাশে ইউএনও গৌরনদীতে নতুন ইউপি প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রীপুরে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা দিয়েছে দ্বারিয়াপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের জনসাধারণ।

বুধবার (১৫মে) রাত ৮ টায় স্থানীয় মহেশপুর বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওজেশ আলী বিশ্বাস।ইউনিয়ন যুবলীগের সভাপতি মাজেদুল ইসলাম শিমুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলাম সিহাব,সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মহিদুল আলম,ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক উৎপল বাছাড়,সাংবাদিক বিকাশ বাছাড় প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন মিনু মৃধা ও মোমিন মৃধা।

সংবর্ধিত অতিথি নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান
শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন বলেন, সকল ষড়যন্ত্র ও ভয়ভীতি উপেক্ষা করে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করায় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com