1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শেখ হাসিনা খেয়া নৌকায় পাড় হয়ে নৌকা ডুবিয়ে পালিয়ে গেছে - খন্দকার মাশুকুর রহমান মাসুক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তীব্র লোডশেডিং: রাজশাহীর ১৪ বিদ্যুৎ উপকেন্দ্রে নিরাপত্তা চেয়ে চিঠি কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় যুবদের উপযুক্ত করে গড়ে তুলতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ঐতিহ্যের হারিয়ে যাওয়া বায়োস্কোপ আঁকড়ে জীবিকা চালাচ্ছেন আগৈলঝাড়ার সর্বানন্দ মধু নড়াইলে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক করতোয়ার ৫১ বছরের পদার্পণ অনুষ্ঠিত। ‘চুরি ডাকাতি ছিনতাইরোধে পেট্রোলিং ও বিট পুলিশিং জোরদার করা হবে’-খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান ৭৩ দিনে কোরআনের হাফেজ ১৩ বছরের মুসাইব রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল

শেখ হাসিনা খেয়া নৌকায় পাড় হয়ে নৌকা ডুবিয়ে পালিয়ে গেছে – খন্দকার মাশুকুর রহমান মাসুক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ- গত (৫ আগস্ট) গনঅভ্যুত্থান ও বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরাচারী ফ্যাসিষ্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেয়া নৌকায় পাড় হয়ে নৌকাটি ডুবিয়ে পালিয়ে গেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাসুকুর রহমান মাসুক।

শনিবার (৩১ আগস্ট) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন বেপারীর বাড়িতে উঠান বৈঠকের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন,ছাত্র দলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি এবিএম মাহমুদ সরদার,কালকিনি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মিজানুর রহমান বেপারী,সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমান,সহীদ খান।

এছাড়াও উপস্থিত ছিলেন,কালকিনি উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক রোকনুজ্জামান রতন,মাদারীপুর জেলা যুবদলের সহ-সভাপতি কামাল সরদার,কালকিনি উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, কালকিনি পৌর বিএনপির সদস্য সচিব নাসিরউদ্দিন ফকির লিটনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় মাসুকুর রহমান আরো বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার চেয়ে মৃত্যু বরণ করা উচিত ছিল কারণ উনি নিজে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জলে ভাসিয়ে দিয়ে উনি ভারতে গিয়ে উঠেছে।

তিনি আরো বলেন যে ছাত্রজনতা ও বিএনপির নেতাকর্মীরা দ্বিতীয় বারের মত এ দেশকে স্বাধীন করতে গিয়ে শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের জন্য দোয়া কামনা করছি আল্লাহ পাক যেন তাদের দ্রুত সুস্থতা দান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com