1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে শত্রুতার জেরে প্রতিবন্ধীর নামে মিথ্যা মামলার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| দুপুর ১২:০৫|
সংবাদ শিরোনামঃ
কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন কালিয়ায় এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে কক্ষ পরিদর্শকদের কর্মশালা অনুষ্ঠিত গৌরনদীতে ওলামা পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশ ক্যাম্পের উদ্ধোধন নিরাপদ সড়ক দাবিতে গৌরনদীতে বিক্ষোভ ও মানববন্ধন, মহাসড়কে যান চলাচল বন্ধ। রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মাহমুদা হাবীবা। রাজশাহীর দুর্গাপুরে র‍্যাব-৫ এর অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রামপালে শত্রুতার জেরে প্রতিবন্ধীর নামে মিথ্যা মামলার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩০২ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল বাগেরহাট প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়কের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রতিকার চেয়ে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মোঃ হেমায়েত শেখ।অভিযোগে জানা যায়,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অফিস সহায়ক মোঃ লুৎফর রহমান উপজেলার শ্রীফলতলা গ্রামের মোঃ হেমায়েত শেখের পুত্র মোঃ ইয়াসিন শেখকে ভুল বুঝিয়ে একটি ব্যাংক একাউন্ট খোলান। এরপর তার ওই চেক বই থেকে স্বাক্ষরিত তিনটি চেকবই কৌশলে নিয়ে নেন লুৎফর রহমান। পরবর্তীতে ওই চেকের উপর ৬লক্ষ টাকা লিখে পাওনা টাকা দাবি করে বাগেরহাট বিজ্ঞ আদালতে  মামলা দায়ের করেছেন। অভিযোগে আরো উল্লেখ করা হয়, ইয়াসিন মূলত দিনমজুরি ও একজন ভ্যান চালক। তাদের এই উপার্জন ছাড়া আর কোনো আয়ের উৎস নেই। তাদের সরলতার সুযোগ নিয়ে লুৎফর রহমান এমন অপকর্ম করেছেন বলে দাবি ভুক্তভোগীদের। একজন সামান্য অফিস সহায়ক কিভাবে এতো টাকা পেলো তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট দপ্তরের প্রতি নিবেদন করেছেন অসহায় পরিবারটি। অভিযুক্ত লুৎফর রহমান বাগেরহাট আদালতে যে মামলাটি করেছেন সেখানে তিনি উল্লেখ করেন ইয়াসিন একজন প্রতিবন্দি। তাহলে কিভাবে একজন প্রতিবন্ধিকে একসাথে ৬ লক্ষ টাকা দিলো সেটিও বিবেচ্য বিষয় বলে তাদের দাবি। অভিযোগে সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়ে দোষীকে আইনের আওতায় আনতে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে লুৎফর রহমান জানান আমাকে জমি দিবে মর্মে তারা আমার কাছ থেকে ৬ লক্ষ টাকা নেন। কিন্তু এখন জমিও দিচ্ছে না আর টাকাও ফেরত দিতে চাইছে না। প্রতিকার চেয়ে আমি বাগেরহাট আদালতে মামলা দায়ের করেছি। আদালত যে সিন্ধান্ত দিবে আমি সেটা মেনে নিবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com