1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে পুলিশের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার, আটক ৫ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩২|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম

রামপালে পুলিশের অভিযানে পাইপগান ও গুলি উদ্ধার, আটক ৫

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ- বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে দুইটি পাইপগান ও ছয় রাউন্ড গুলিসহ পাঁচ সন্ত্রাসীকে আটক করেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানো হয়েছে। আটক ও আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।

আটককৃতরা হলেন- খুলনা জেলার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার মতলেব শেখের ছেলে হুমায়ুন কবির হুমা (৩৬), রমজান ঢালীর ছেলে ইসতিয়াক শাহারিয়ার(২৩), কাজী নুরুল ইসলামের ছেলে কাজী রায়হান (২১), ওবায়দুর রহমানের ছেলে মোঃ আসিফ মোল্লা(২০) ও আলমগীর হোসেনের ছেলে মোঃ ইমন হাওলাদার(২১)।

থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার ফয়লা বাজার এলাকা থেকে ফয়লাহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আনসার আলীর নেতৃত্বে পুলিশের একটি দল তাদের সন্দেহজনকভাবে আটক করে। তাদের সাথে থাকা দুটি মোটরসাইকেল ফাঁড়িতে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধ অস্ত্র ও গুলির কথা স্বীকার করে। এরপর তাদের সাথে নিয়ে থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার ভাগা বাজার সংলগ্ন জনৈক সাইফুলের ভাড়া বাসায় অভিযান চালায়। এসময় ভাড়া বাড়িতে থাকা টিনের ট্রাঙ্কের ভেতর থেকে কালো রংয়ের ব্যাগে থাকা দেশীয় তৈরী দুইটি টি পাইপগান খোলা অবস্থায় পাওয়া যায়। এছাড়াও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ওসি সোমেন দাস আরো জানান, আসামিরা ভাগা এলাকার সাইফুলের ভাড়া বাড়িতে ঘর ভাড়া নিয়ে গত দেড়মাস অবস্থান করছিল। গতকাল অভিযান চালিয়ে দুটি পাইপগান, ছয় রাউন্ড গুলি, পাঁচটি স্মার্ট মোবাইল ও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com