1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীবাসীর প্রত্যাশা নগর উন্নয়নে নেতৃত্বে দেখতে চায় মোঃ রফিকুল ইসলাম রবিকে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ উজিরপুর মহিলা কলেজের শিক্ষার মানোন্নয়নে সুধী সমাবেশ বিয়ের দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে হামলা, তিনজন গুরুতর আহত গৌরনদীতে জোরপূর্বক নারীকে অর্ধউলঙ্গ করে ভিডিও ধারনের অভিযোগ উঠেছে যুবদল কর্মীর বিরুদ্ধে। গৌরনদীতে আগুনে পুড়ল বসতঘর, ছাই পাঁচ লাখ টাকার মালামাল রাজনৈতিক পুলিশের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে- নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ মস্তফাপুরে ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসেবে কাজী কাওসারের জনসমর্থন তুঙ্গে ভুয়া মালিক সাজিয়ে ৬০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

রাজশাহীবাসীর প্রত্যাশা নগর উন্নয়নে নেতৃত্বে দেখতে চায় মোঃ রফিকুল ইসলাম রবিকে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর রাজপথের সুপরিচিত লড়াকু সৈনিক, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে পরিচিত মোঃ রফিকুল ইসলাম রবি বর্তমানে রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে রাজনৈতিক অঙ্গন, সামাজিক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে তিনি রাজশাহীবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।

স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, মোঃ রফিকুল ইসলাম রবি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সাদা মনের মানুষ ও কর্মীবান্ধব অভিভাবক। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের মাধ্যমে তিনি রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে একটি অনন্য অবস্থান তৈরি করেছেন।
তাঁর নেতৃত্বে অসংখ্য সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসা এবং তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

রাজশাহীর স্থানীয় কৃতী সন্তান হিসেবে মাটির টান ও মানুষের ভালোবাসাকে ধারণ করে তিনি সবসময় রাজশাহীর মানুষের পাশে রয়েছেন। নগর উন্নয়ন, আধুনিক পরিকল্পনা ও জনবান্ধব প্রশাসনের প্রত্যাশায় রাজশাহীবাসীর একটি বড় অংশ ভবিষ্যতে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মোঃ রফিকুল ইসলাম রবিকে দেখতে চায় বলে মত প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com