1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে বাঘায় স্বতন্ত্র প্রার্থী রায়হানসহ তার দু্ই সমর্থককে শোকজ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৪:১৮|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

রাজশাহীতে বাঘায় স্বতন্ত্র প্রার্থী রায়হানসহ তার দু্ই সমর্থককে শোকজ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৬ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী- (বাঘা-চারঘাট) আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হকসহ তার দুই সর্মককে শোকজ করা হয়েছে। অপর দুজন হলেন, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু ও বাঘা পৌরসভার মেয়র আকাশ আলীকেও শোকজ করা হয়েছে।

বৃহস্পতিবার এ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও রাজশাহী সদর সিনিয়র সহকারী জজ মো. সেফাতুল্লাহ তাদের তিনজনকে আলাদা আলাদা শোকজ নোটিশ পাঠান। কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা আগামী ১৭ ডিসেম্বর নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দিতে তিনজনকেই নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ নোটিশে বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক গত ১১ ডিসেম্বর নির্বাচনী আচরণবিধি লংঘন করে বাঘার তেতুলিয়া বাজারে জনসংযোগ ও পথসভা করেন। এতে নির্বাচনী আচরণ বিধি লংঘন হয়। একই জনসংযোগে বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু সরকারি গাড়ি ব্যবহার করেন, যা আচরণবিধির লঙ্ঘন। এছাড়া বাধা পৌরসভার মেয়র আক্কাস আলীও সরকারি মোটরসাইকেল ব্যবহার করেন। লিখিত অভিযোগ ও সামাজিক মাধ্যমে বিষয়টি নির্বাচনী অনুসন্ধান কমিটির নজরে এসেছে।

বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু শোকজ নোটিশ পাওয়ার স্বীকার করেছেন। তিনি বলেন, আমি নিজেও একজন আইনের মানুষ। বিধি-বিধান সম্পর্কে অবগত। যেদিনের কথা বলা হয়েছে সেদিন আমরা সরকারি গাড়ি ব্যবহার করিনি। একটা মাইক্রোবাস ভাড়া করেছিলাম। আর প্রতীক বরাদ্দের আগে যেহেতু ভোট চাওয়া যাবে না, তাই আমরা ভোট চাইনি। শুধু শুভেচ্ছা বিনিময় করেছি। নির্ধারিত দিনে শোকজ নোটিশের জবাব দেওয়া হবে।

রাজশাহী-৬ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সাবেক সংসদ সদস্য রাহিনুল হক। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। ভোটের ডামাডোল শুরু হওয়ার পর থেকে একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com