1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত এসআই নাসির উদ্দিন তুহিনকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার! - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
দেবীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত,, গৌরনদীতে জাতীয় সমবায় দিবস উদযাপন মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ; ছিনতাই ৫৮ হাজার টাকা গৌরনদীতে মুয়াল্লিমদের যৌথ উদ্যোগে, নুরানী সম্মেলন মাহফিল, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল। মঞ্চে মুরুব্বিরা, পেছনে প্রার্থী—গৌরনদীতে ব্যতিক্রমী নজির গড়লেন কাফী তেরখাদা উপজেলায় মানবপাচার প্রতিরোধে উঠান বৈঠক অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত আগৈলঝাড়ায় পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষের পরিচর্যায় হিউম্যান ফর হিউম্যানিটি আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৭, রাজনৈতিক হয়রানির অভিযোগ বিগত সরকারের আমলে উন্নয়নের নামে ব্যাপক লুটপাট চালানো হয়েছে- এমপি খোকন তালুকদার

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত এসআই নাসির উদ্দিন তুহিনকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার!

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৯৭ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী জেলা পুলিশের এসআই (নিরস্ত্র) মোঃ নাসির উদ্দিন তুহিন পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) হয়েছেন। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে তাকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়। তিনি বর্তমানে জেলার বাঘা থানায় কর্মরত রয়েছেন।

পদোন্নতিপ্রাপ্ত এই কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন তুহিনকে রাজশাহী জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। এ সময় তিনি পেশাগত জীবনে সততা, নিষ্ঠা এবং মানবিকতাকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

পুলিশ সুপার তার দিকনির্দেশনায় বলেন,পদোন্নতি মানেই বর্ধিত দায়িত্ব।বাংলাদেশ পুলিশের মর্যাদা অক্ষুণ্ণ রেখে পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মো: শরিফুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোঃ নাসির উদ্দিন তুহিন তার এই অর্জনে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশ ও জনগণের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com