1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৩:৫৩|
সংবাদ শিরোনামঃ
মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রী সমীপে রাজশাহীতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে টিসিবির নতুন তালিকা প্রণয়ন হাট-বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর ইফতারির ছড়াছড়ি; প্রশাসনের নজরদারি জোরদারের দাবি সাত মাস ধরে বেতন পাচ্ছেন না রাসিকের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি রাজশাহীতে হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সবজি-ফলের দামে আগুন ছাত্র রাজনীতি থেকে মন্ত্রিসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নড়াইলে রূপগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধে নীতিমালা-২০১২ বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীতে ১০ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসক আফিয়া আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাইভেট কোচিং সেন্টার পরিচালনা সংক্রান্ত এ উপ-কমিটির অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য শিক্ষাব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ অবস্থায় নীতিমালা-২০১২ কার্যকরভাবে বাস্তবায়ন, কোচিং সেন্টার মনিটরিং এবং অনিয়ম প্রতিরোধে এই কমিটি কাজ করবে।

পদাধিকার বলে জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমানকে সভাপতি এবং ক্যাব রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। অন্যান্য সদস্যরা হলেন, রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হেলেনাবাদ-এর প্রধান শিক্ষক, সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং হাজী মুহাম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা মামুন বলেন, “রাজশাহী দীর্ঘদিন ধরেই শিক্ষা নগরী হিসেবে পরিচিত। এখানে শিক্ষার মান, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা চাই, শিক্ষার্থীরা বিদ্যালয়েই পূর্ণাঙ্গ ও মানসম্মত শিক্ষা পাক, অতিরিক্ত কোচিংয়ের ওপর নির্ভরশীল না হোক।”

তিনি আরও বলেন, “এই কমিটি নিয়মিত তদারকি করবে, অভিযোগ গ্রহণ ও যাচাই-বাছাই করবে এবং প্রয়োজন হলে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে সুপারিশ করবে। অভিভাবক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”

উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক পাঠদান জোরদার হবে এবং শিক্ষার্থীরা আর্থিক চাপমুক্ত পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ পাবে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com