1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে টিসিবির নতুন তালিকা প্রণয়ন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ২:১০|
সংবাদ শিরোনামঃ
রামপালে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ দেবীগঞ্জে ১৫ লক্ষ টাকার ইট সোলিং রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগ, ভারী বৃষ্টিতে ভেঙে জনদুর্ভোগ চরমে। মাদারীপুরে কিশোর মারুফ হত্যার বিচার দাবিতে ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক

রাজশাহীতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে টিসিবির নতুন তালিকা প্রণয়ন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৩ নম্বর ওয়ার্ডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়নে হাইকোর্টের আদেশ মানা হয়নি- এমন অভিযোগ উঠেছে। দরিদ্রদের বাদ দিয়ে সচ্ছল ব্যক্তিদের কার্ড দেওয়ার ঘটনায় করা রিটের পর হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দিলেও নির্ধারিত সময়ের মধ্যে তা বাস্তবায়ন হয়নি।

ওয়ার্ডটিতে টিসিবির কার্ড রয়েছে ২ হাজার ৫৩০টি। গত বছর আওয়ামী সরকারের পতনের পর কিছু ব্যক্তি তালিকা সংশোধনের দাবি তোলেন। পরে তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি নতুন করে কার্ড বিতরণ শুরু করলে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, অনেক দুস্থ, প্রতিবন্ধী ও দিনমজুর কার্ডবঞ্চিত হন; বিপরীতে সচ্ছল চাকরিজীবী ও ব্যবসায়ীরা কার্ড পান।

এ ঘটনায় হাইকোর্টে রিট করেন মাসদার আলী নামে এক প্রতিবন্ধী ব্যক্তি। আগে তার টিসিবির কার্ড ছিল; নতুন তালিকায় তাকে বাদ দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় এক পা হারানো মাসদার আলী খুঁড়িয়ে ঝাড়ু দিয়ে জীবিকা নির্বাহ করেন। কার্ড বাতিল হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হন।

মাসদারের আইনজীবী মাহফুজুর রহমান জানান, রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, টিসিবির চেয়ারম্যান, রাসিক প্রশাসক, প্রধান নির্বাহী কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা ও জেলা প্রশাসককে বিবাদী করা হয়। গত ১৫ ডিসেম্বর হাইকোর্ট বিষয়টি নিষ্পত্তির নির্দেশ দেন এবং এক মাসের সময় বেঁধে দেন। নির্ধারিত সময়ে পদক্ষেপ না নিলে তা আদালতের আদেশ অমান্য হিসেবে গণ্য হবে বলেও আদালত মন্তব্য করেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী তালিকা পুনর্বিবেচনা বা তদন্তের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বরং নতুন করে তালিকা প্রণয়ন অব্যাহত রয়েছে। সর্বশেষ তিন দিন আগে সিটি করপোরেশন আরও ১ হাজার ৬০০ জনের কার্ড প্রস্তুত করেছে। এর আগে ৩১৪ জনকে কার্ড দেওয়া হয়।

মাসদার আলী বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ। এক পা নিয়ে ঝাড়ু দিয়ে মাসে মাত্র চার হাজার টাকা আয় করি। হাইকোর্ট বিতর্কিত তালিকা বাতিল করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যোগ্যদের কার্ড দিতে বলেছেন। কিন্তু এক মাস পার হলেও কিছু হয়নি। উল্টো আরও স্বচ্ছল ব্যক্তিদের কার্ড দেওয়া হচ্ছে।”

নতুন করে ১ হাজার ৬০০ জনের তালিকা তৈরির বিষয়টি নিশ্চিত করে রাসিকের ৩ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সচিব সামশুল ইসলাম বলেন, “সিটি করপোরেশন থেকে আমাকে নতুন ১ হাজার ৬০০ কার্ড দেওয়া হয়েছে। তালিকা নগর ভবন থেকেই করা হচ্ছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।”

হাইকোর্টের আদেশ অমান্য প্রসঙ্গে টিসিবির রাজশাহী অফিসের প্রধান আতিকুর রহমান বলেন, “আদালতের নির্দেশনার কারণে নতুন করে পণ্য বিতরণ হয়নি। সিটি করপোরেশন নতুন তালিকা করেছে কি না, তা আমি জানি না।”

তিনি আরও বলেন, মামলায় টিসিবির রাজশাহী অফিসকে বিবাদী করা হয়নি; চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে বলে জেনেছেন। এ কারণে তারা আদালতের কোনো নোটিশ পাননি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com