1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
৬০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান, শিক্ষক দিবসে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন ‘রমণী স্যার’ দেবীগঞ্জে দুধ পান করেই অসুস্থ ১৭ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি, নড়াগাতীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন 

গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০০ বার পড়া হয়েছে

 

মোঃ সোহেল রানা রাজশাহীঃ-

বগুড়ায় কার্যক্রম নিষিদ্ধ ও ভেঙে ফেলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলটির নেতা-কর্মীরা জাতীয় পতাকা উত্তোলন করেছেন বলে দাবি করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৬ মিনিটে ‘বগুড়া জেলা আওয়ামী লীগ’ নামের একটি ফেসবুক আইডিতে এ-সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়া হয়। ধারণা করা হচ্ছে, দিনের কোনো এক সময় পতাকাটি উত্তোলন করা হয়েছে।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে লেখা হয়েছে, ‘বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলীয় নেতা-কর্মীরা। আমাদের কেউ দাবায়া রাখতে পারবা না।’

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘আমি বর্তমানে ঢাকায় আছি। এ বিষয়ে কিছু জানি না। যেহেতু জানি না, সেহেতু এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’

২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের সময় প্রথম বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই বছরের ৫ আগস্ট কার্যালয়টিতে ফের আগুন দেওয়া হয়। পরবর্তীতে ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেওয়া হয়। তবে আওয়ামী লীগ কার্যালয়ের নিচে থাকা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কার্যালয়টি এখনো অক্ষত আছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com