1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মিরপুর বড় বাজার ইকোপার্কের আয়োজনে মাস ব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নবগঠিত কমিটির মতবিনিময় সভা শাহাজালালে লাগেজ বিড়ম্বনা উত্তেজনা, ক্ষোভ থেকে মামলা, গ্রেপ্তার জামায়াত নেতা আখতারুজ্জামান। ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে জম্বদ্বীপ ওয়ারিয়র চ্যাম্পিয়ন আল আকসা জামে মসজিদে প্রথম জুমা দোয়া -মোনাজাতে শেষ হলো উদ্বোধনী আয়োজন ৬০ হাজার টাকা ঘুষ নিয়ে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ এসআই মোতালেবের বিরুদ্ধে মাদারীপুরের শিবচরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরকে বিএনপির সংবর্ধনা দেবীগঞ্জে জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২৬ পালিত গৌরনদীতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়া’র মতবিনিময় ও দোয়া ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় উদ্ধার বাকেরগঞ্জের নিখোঁজ ৩ স্কুলছাত্রী

মিরপুর বড় বাজার ইকোপার্কের আয়োজনে মাস ব্যাপী বাণিজ্য মেলা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪২ বার পড়া হয়েছে

দুর্জয় আব্বাস-নিজেস্ব প্রতিবেদক প্রতিদিনের ক্রাইম ডট কমঃ- জমে উঠতে শুরু করেছে মাসব্যাপী মিরপুর বড়বাজার ইকোপার্ক বাণিজ্য মেলা।এ মেলা থেকে বেশ ভালো ক্রয়-বিক্রয় হওয়ার আশা করছেন আয়োজকরা। তবে মেলার অব্যবস্থাপনা ও পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে দর্শকদের কোন অভিযোগ পাওয়া যায়নি।

প্রতিদিন নারী-শিশুসহ সব বয়সী মানুষের পদচারণায় মুখর থাকে মেলা প্রাঙ্গণ।

মেলায় স্টলের পাশপাশি প্যাভিলিয়ন রয়েছে। এছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে দৃষ্টিনন্দন রাইডের ব্যবস্থা।ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রচার, নতুন ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে আর্থিক কর্মকাণ্ড বেগবান করতেই এ মেলার আয়োজন।

মেলা দেখতে আসা মোজাম্মেল হকের সাথে কথা হয়। তিনি বলেন, বাচ্চাকে নিয়ে মেলা দেখতে আসছি। বাচ্চা বিভিন্ন রাইডারে চড়ে প্রচুর আনন্দ পেয়েছে। ছেলের জন্য খেলনা ও সংসারের টুকিটাকি জিনিস কিনেছি মেলা থেকে।

মেলায় ঘুরতে আসা নুরে আলম মিয়া বলেন, আগামীতে পরিবার নিয়ে আসবো তাই আগে থেকেই মেলার পরিবেশ দেখতে এসেছি। তবে মেলার অব্যবস্থাপনা বেশি চোখে পড়েছে। জায়গার তুলনায় মানুষের সমাগম বেশি। এছাড়াও পণ্যের দামও বাহিরের চেয়ে মেলায় বেশি না মনে হয়েছে।

মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। প্রতিদিন র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্র তে থাকছে আর্কষণীয় পুরস্কার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com