1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে হত্যার প্রতিবাদে গোলাপ সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বৈঠার ছন্দে মুখর সন্ধ্যা নদী, নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত আন্তর্জাতিক নারী পার্লামেন্ট ও আইকনিক উইমেন অ্যাওয়ার্ড পেলেন গৌরনদীর আঞ্জুমান চৌধুরী দ্বিমুখী নীতি থেকে বিরোধীদলকে ফিরে আসার আহবান এমপি খোকন তালুকদারের দ্বিতীয় বিয়ে নিয়ে বিতর্ক, স্বামী সফিকুলের পক্ষে আঞ্জুমান,, জাতীয় সাংবাদিক সংস্থার জাতীয় সমাবেশ অনুষ্ঠিত মাদারীপুর জেলা কমিটির জোরালো উপস্থিতি উজিরপুরে আরআরএফ এনজিও ভবনের ৬টি সিসি ক্যামেরা চুরি: মামলার ১নং আসামি গ্রেফতার দুই পুলিশ সদস্য ও বিএনপি নেতার প্রাণহানির ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার, যৌথ অভিযান এসআরবি-৮-এর ক্রিপ্টোকারেন্সি প্রতারণা, মাদক ও গোডাউন চুরির ঘটনায় ঢাকার ডিবির অভিযানে গ্রেপ্তার ১২ তেরখাদায় মাফিয়াদের রাজত্ব চলতে দেওয়া হবে না, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি হেলাল

মাদারীপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকে হত্যার প্রতিবাদে গোলাপ সমর্থকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-নৌকার পক্ষে না থাকে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার পক্ষে মিছিলে অংশগ্রহণ করায় এসকেন্দার খা নামের এক জনকে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করেছেন মাদারীপুর-৩ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপিকা তাহমিনা বেগম। শনিবার (২৩ ডিসেম্বর )২০২৩ ইং তারিখ সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন তাহামিনা বেগম।

লিখিত বক্তব্যের মাধ্যমে তাহমিনা বেগম বলেন, নৌকা প্রার্থী এবং তার কর্মী সমর্থকরা নির্বাচনে আচরণ বিধির তোয়াক্কা না করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এবং আমার কর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে হুমকি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় নৌকার প্রার্থী ড.আবদুস সোবহান গোলাপের এজেন্ট লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুল হক ব্যাপারীর নেতৃত্বে একদল সন্ত্রাসী দ্বারা আমার কর্মী এসকেন্দার খানকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আওয়ামী লীগের নৌকার প্রার্থীর তীব্র সমালোচনা করে তাহমিনা বেগম আরও বলেন, নৌকা প্রতীকের সমর্থক ও কর্মীরা প্রথম থেকেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করে ভোটারদের মধ্যে ভীতসন্ত্রস্ত পরিবেশ সৃষ্টির পাঁয়তারা করে যাচ্ছে। প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকে নৌকার সমর্থকরা নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করে মিছিল করে এবং বিভিন্ন এলাকায় এক ভীতিকর ও ত্রাসের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। নৌকার মিছিল থেকে ঘোষণা করা হয়, যদি কেউ নৌকার বিপক্ষে নির্বাচন করে তাহলে তাদের ওপর হামলা করা হবে এবং এলাকায় থাকতে পারবে না।

এ ছাড়া সামজিক যোগাযোগ মাধ্যমেও প্রচার করা হয় নৌকার বাহিরে গেলে কেউ এলাকায় থাকতে পারবে না। ২ হাজার লগি বৈঠা তৈরি করা হয়েছে, নৌকা বিরোধীদের এলাকা ছাড়া করার জন্য তাদের এধরণের বক্তব্যে নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

পুলিশকে নৌকার কর্মী উল্লেখ করে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন,গত তিন দিনে আগে আমাদের মিছিলে বোমা হামলা করা হয়েছে,নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে। পুলিশ সাধারণ নিরাপরাধ দুজন ব্যক্তিকে গ্রেপ্তার করে তাদের দায় এড়িয়ে গেছে। মূল আসামিরা চিহ্নিত হলেও তাদের ধরছে না পুলিশ। আমরা কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দিলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা এখনো নেওয়া হয়নি। ওসি নৌকার হয়ে কাজ করছেন।

স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নৌকার প্রার্থী আবদুস সোবহান গোলাপ বলেন,এসকেন্দার খান হত্যার বিষয়ে আমি কিছুই জানি না। ভিত্তিহীন তথ্য দিয়ে তিনি (স্বতন্ত্র প্রার্থী) নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com