1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে-৩ আসনে জামায়াতের মনোনয়নের দাবিতে জনগনের ব্যানারে সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে-৩ আসনে জামায়াতের মনোনয়নের দাবিতে জনগনের ব্যানারে সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হিসেবে ড.কাজী আবুল বাসারকে মনোনয়ন দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় জনগণ। শনিবার দুপুরে মাদারীপুর-৩ আসনের বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের স্থানীয় জনগণের ব্যানারে মাদারীপুর ৩ আসনের সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলন বক্তারা বলেন আমাদের মাদারীপুরের কৃতি সন্তান ড. কাজী আবুল বাসার একজন সৎ মানুষ। আপনারা জানেন কাজী আবুল বাসার দীর্ঘ দিন মাদারীপুর জেলা জামায়াতের নায়েবে আমির হিসেবে সাহসিকতার এবং সফলতার সাথে জামায়াত ইসলামীর দায়িত্ব পালন করেছেন।

এছাড়া হাসিনার জুলুমের শিকার হয়ে বারবার কারাবরণ করতে করতে যখন তাকে হত্যা করার সিদ্ধান্ত হয় তখন তিনি নিজ জন্মস্থান ত্যাগ করে ঢাকায় স্থানান্তরিত হয়। আমরা বলতে চাই বিগত সময়ে আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল সেই ত্যাগী নেতাদের যেন মূল্যায়ন করা হয়।

এজন্যই আমরা চাই মাদারীপুর ৩ আসনে জামায়েত ইসলামীর পক্ষ থেকে কাজী আবুল বাসারকে যেন নমিনেশন দেওয়া হয়। আমরা জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের আজকের এই সংবাদ সম্মেলন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিন্টু কাজী,২ নং ওয়ার্ড সদস্য আব্দুল হক সরদর, ৪ নং ওয়ার্ড সদস্য হাবিব হাওলাদার, ৭ নং ওয়ার্ড সদস্য ইয়াকুব মুন্সী, ৫ নং ওয়ার্ড সদস্য সাহাবদ্দিন সরদার, ৬ নং ওয়ার্ড সদস্য মাসুদ খান, ৮ নং ওয়ার্ড সদস্য সাগর বেপারী ও মস্তফাপুর ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩ ওয়ার্ডর সংরক্ষিত আসনের মহিলা সদস্য লাকি আক্তার, ৩,৪ ও ৫ নং ওয়ার্ডের মহিলা সদস্য হাসিয়া বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডের সদস্য ছনিয়া আক্তার, সাধারণ জনগণের পক্ষে শাখাওয়াত হোসেন মিন্টুসহ এলাকার সাধারন জনগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com