1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দুই সংসদ সদস্যের সমর্থন পেলেন নারগিস আক্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ১১:৪৫|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

মাদারীপুরে সংরক্ষিত নারী আসনের এমপি হিসেবে দুই সংসদ সদস্যের সমর্থন পেলেন নারগিস আক্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩৮৪ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধি–

মাদারীপুরে সংরক্ষিত আসনে মহিলা এমপি হিসেবে স্থানীয় দুই সংসদ সদস্য শাজাহান খান ও ড. আবদুস সোবহান গোলাপের সমর্থন পেলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নারগিস আক্তার।

(১৩ নভেম্বর) মঙ্গলবার দুপুরে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় এ সমর্থন দেওয়া হয়। যদিও দীর্ঘদিন ধরে নারগিস আক্তার আগামী নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা এমপি হওয়া নিয়ে বেশ আলোচনায় ছিলেন।

নারগিস আক্তার সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে জেলা যুব মহিলা লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। নারগিস আক্তার নানান সামাজিক সংগঠন ও কর্মকান্ডের সঙ্গেও জড়িত রয়েছেন।

সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খান। নারগিস আক্তারকে সমর্থন করে তিনি এ সময় বলেন, ‘নারগিস আক্তার দীর্ঘদিন ধরে রাজনীতি পাশাপাশি সামাজিক কর্মকান্ডে ভুমিকা রেখে চলেছেন।

তিনি জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন। আরো অনেকে নারী নেত্রী থাকলেও তাদের থেকে যোগ্যতায় এগিয়ে রয়েছেন নারগিস আক্তার। দলীয় নেতাকর্মীরা তাঁর সমর্থন দিয়েছেন। তাই আমিও তাকে সমর্থন দিলাম।

একই সুরে সমর্থন দিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ। তিনি বলেন, ‘নারগিস আক্তার মহিলা নেত্রী ছাড়াও সামাজিক নানা ক্ষেত্রে তার পরিচিতি রয়েছে। আমরা তাকে এই কারণেই সমর্থন দিতে চাই। আশা করছি, দল থেকেও তিনি সমর্থন পাবেন।

আওয়ামী লীগের বিশেষ সভায় সকল অতিথির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোসা. নারগিস আক্তার বলেন, ‘আমি ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত। সাধারণ অসহায় মানুষের সুখে-দুঃখে সর্বত্র তাদের পাশে থেকেছি।আপনাদের সবার সমর্থন পেলে জনগণের সেবক হয়ে ছিলাম, আছি ও আগামীতেও থাকবো।

নারগিস আক্তার বলেন, ‘আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বাস করি। তাঁর আদর্শে চলি। তাঁর মতের বিপরীতে গিয়ে কখনোই কোন কাজ করিনি। আগামীতেও করবো না। তাই আমি বিশ্বাস করি আপা যোগ্যতা দেখে আমাকে জনগণের হয়ে কাজ করার একটি সুযোগ প্রদান করবেন।

যুব মহিলা লীগ নেত্রী নারগিস আক্তার দুই যুগেরও বেশি সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি ২০০৪ সালে সদর যুব মহিলা লীগের সভাপতি হন।

এরপর ২০০৯ সালে জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহ-সভাপতি ও ২০২২ সালে তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নারগিস আক্তার ২০১৯ সালে মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম বার অংশ নিয়েই তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী পারভীন জাহানকে ৩৬ হাজার ৩০০ ভোটে পরাজিত করে বিপুল ভোট পেয়ে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com