1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে মানব পাচারচক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:৫৮|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

মাদারীপুরে মানব পাচারচক্রের সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে মানবপাচারচক্রের সক্রিয় সদস্যদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী অর্ধশত পরিবার।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এ সময় বক্তারা মানবপাচারচক্রের সক্রিয় সদস্য দোলেয়ার সরদার ও এমদাদ ফকিরের বিচার দাবি করেন।

ভুক্তভোগীরা জানায়, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের দেলোয়ার সরদার ও এমদাদ ফকির দীর্ঘদিন ধরে এলাকার সহজসরল যুবকদের ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশে নেয়ার প্রলোভন দেখায়।

এই প্রলোভনে পড়ে অর্ধশত যুবকের পরিবার লাখ লাখ টাকা তুলে দেয় ওই দুই দালালদের হাতে। পরে ইতালীর উদ্দেশ্যে যুবকরা যাত্রা করলে মাঝপথে লিবিয়ায় তাদের বন্দি করে দালালচক্র। এরপর মাফিয়াদের কাছে বিক্রি করে পরিবারের কাছে থেকে আদায় করা হয় মুক্তিপনের লাখ লাখ টাকা। তবুও মিলছে না বন্দি যুবকদের মুক্তি। এ ব্যাপারে একাধিক মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে দালালচক্র।

শুধু দেলোয়ার সরদার ও এমদাদ ফকির নয়, তাদের সাথে হাত মিলিয়েছে এলাকার অনেকেই। হাতিয়ে নিয়েছে লাল লাখ টাকা। এই ঘটনায় দালালচক্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ভুক্তভোগীর পরিবার।

এ ছাড়াও এ ব্যাপারে সংবাদ সংগ্রহ করতে গেলে মাদারীপুরের কিছু সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে দেলোয়ার।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন স্বজনরা। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীদের পরিবার। এ সময় প্রশাসনের মাধ্যমে আটক যুবকদের মুক্তি ও দালালদের কঠোর শাস্তি দাবি করেন তারা। এ ব্যাপারে আইনগত সহযোগিতার আশা দেন প্রশাসনের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com