1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ডাসারে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে নিহত-১,শিশুসহ আহত-৩ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
তথ্যমন্ত্রীর গ্রামের বাড়িতে ভাজা ইলিশ আর রসমালাইয়ের স্বাদে আপ্লুত মার্কিন রাষ্ট্রদূত। যোগানিয়ায় প্রতিবন্ধীকে হুইলচেয়ার, শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ চিত্রশিল্পী ড. আব্দুস সাত্তারের হাতে সুলতান পদক তুলে দিলেন সংস্কৃতি মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী পালন নড়াইলে মাদক কারবারিদের হামলায় পুলিশের এস আই আহত  রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। রাজশাহী শিক্ষা বোর্ডে সাত বছরের মধ্যে ফলাফলে বড় ধরনের ধস রাজশাহী ব্যাটালিয়ন ১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নতুন নেতৃত্বে পলাশ–মামুন উজিরপুরে সড়কের বেহাল দশা, সংস্কারের দাবিতে শিক্ষার্থী-এলাকাবাসীর অবরোধ

মাদারীপুরে ডাসারে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখমুখি সংঘর্ষে নিহত-১,শিশুসহ আহত-৩

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় নাছিমা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরও তিনজন।

নিহত নাসিমা ডাসার উপজেলার পশ্চিম বোতলা (পোড়াবাড়ী) এলাকার ইজু মিয়া শেখের স্ত্রী। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ সড়ক ঘটনা ঘটেছে।

মোস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসিমা বেগম তার সদ্য সিজারিয়ান অপারেশন হওয়া মেয়েকে মাদারীপুরের একটি হাসপাতাল থেকে চিকিৎসা শেষে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন।

এসময় ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় সামন থেকে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসিমা বেগমকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মস্তফাপুর হাইও পুলিশের সার্জেন্ট ছামি বলেন, দ্রুতগতির মাইক্রোবাসটি ইজিবাইককে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সাকুরা পরিবহনের সহযোগিতায় মাইক্রোবাসটি মেলকাই নামক স্থানে আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com