
মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আসিবুর রহমান খান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে সংবাদ সম্মেলন করেছে।
রবিবার (৫ মে)২০২৪ ইং তারিখ দুপুরে মাদারীপুর তার নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন করেন আনারস প্রতীকের প্রার্থী আসিফুর রহমান খান।
এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী শফিক খানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন, পোস্টার ছিড়ে ফেলা, কর্মীদের উপর হামলা ও প্রভাব বিস্তারসহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী পাভেলুর রহমান শফিক খান আগামী (৮মে)২০২৪ ইং তারিখ অনুষ্ঠিতব্য নির্বাচনকে প্রভাব খাটাতে সরকারি কর্মকর্তাদের ব্যাবহার করেছেন বলে অভিযোগ করেন।
তিনি আরো বলেন,ভোটারদের ভয়ভীতি দেখানো থেকে শুরু করে বিভিন্ন স্থানে ভোট কিনতে টাকা বিলাচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্থানে বেশকিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারী শফিক খানের নির্বাচনী প্রচার-প্রচারনায় অংশ নিচ্ছে। যা নির্বাচনী আরচণবিধি লংঘনের সামিল।
এছাড়া তিনি পরাজয় হবেন জেনেই নির্বাচনের দিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাচা পাভেলুর রহমান শফিক খান সন্ত্রাস সৃষ্টির পায়তারাও করছে বলে অভিযোগ করেন ভাতিজা আসিবুর রহমান খান। তবে এসব অভিযোগ মিথ্যা বলে অস্বীকার করেন পাভেলুর রহমান শফিক খান।
মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের রির্টানিং কর্মকর্তা আহম্মেদ আলী জানান, আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে জেলা প্রশাসনও কাজ করে যাচ্ছে।
উল্লেখ্য, মাদারীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খান এবং শাজাহান খানের চাচাতো ভাই ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পাভেলুর রহমান শফিক খান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৫ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত ২৮৩ দশমিক ১৪ কিলোমিটার আয়তনের সদর উপজেলায় মোট ভোটার ৩ লাখ ২২ হাজার ৪২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৬ হাজার, নারী ভোটারের সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৪২১ জন।