1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার ধ্বংস - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে জমিতে কাজ করতে গিয়ে নিখোঁজের একদিন পর বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার উজিরপুরে ‘দুর্নীতির মাষ্টার’ এলজিইডি প্রকৌশলী সুব্রত’র খুটির জোর কোথায়? আফরুজা মেহেরের সুস্থতা কামনায় গৌরনদীতে মিলাদ ও দোয়া মাহফিল গৌরনদীতে ট্রাকের সঙ্গে ইরান পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, খাদে বাস শোক সংবাদ, গৌরনদীর বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর সরদারের ইন্তেকাল রাজশাহী সীমান্তে বিজিবি’র প্রথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল জব্দ রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় তানোরে ইউএনও নাঈমা খানের সাথে ‘দৈনিক আমাদের জন্মভূমি’ পরিবারের সৌজন্য সাক্ষাৎ পহরডাঙ্গা ইউনিয়নকে মডেল পরিষদ গড়ার প্রত্যয় নজরুল ইসলাম কাবুলের লিবিয়ায় নির্যাতন”​৩১ লাখ টাকা দিয়েও সন্তানের লাশের অপেক্ষায় মা”বিচার দাবিতে মানববন্ধন।

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার ধ্বংস

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

মাদারীপুর প্রতিনিধিঃ- মাদারীপুর জেলার শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র।বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নদের শিরুয়াইল, বহেরাতলা অংশে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

এসময় তিনটি ড্রেজার জব্দ করে ধ্বংস করা হয়।ড্রেজারে থাকা জ্বালানিসহ অন্যান্য উপকরণ জব্দ করে প্রশাসন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এবং শিবচর থানা নৌপুলিশ আড়িয়াল খাঁ নদের উৎরাইল এলাকার লিটন চৌধুরী সেতু সংলগ্ন এলাকা এবং শিরুয়াইল ইউনিয়নের মোল্লার বাজার সংলগ্ন নদ থেকে ৩ টি ড্রেজার জব্দ করে।

অভিযান টের পেয়ে আগেভাগেই পালিয়ে যায় বালু উত্তোলকারী দূর্বৃত্তরা পরে বালু উত্তোলনের দায়ে ড্রেজার তিনটি ধ্বংস করে প্রশাসন। জব্দ করা হয় জ্বালানি তেল।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:মালেক এবং শিবচর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন বলেন,’আমরা এর আগেও সেনাবাহিনীকে সাথে নিয়ে অভিযান চালিয়েছিলাম। আজ (বুধবার ) আবারও বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান চালাই এবং বালু উত্তোলন অবস্থায় ড্রেজার জব্দ করি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com