1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত-২০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| রাত ৩:৫৪|
সংবাদ শিরোনামঃ
মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ও প্রতিমন্ত্রী সমীপে রাজশাহীতে হাইকোর্টের আদেশ উপেক্ষা করে টিসিবির নতুন তালিকা প্রণয়ন হাট-বাজারে ভেজাল ও অস্বাস্থ্যকর ইফতারির ছড়াছড়ি; প্রশাসনের নজরদারি জোরদারের দাবি সাত মাস ধরে বেতন পাচ্ছেন না রাসিকের স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা রাজশাহীতে কোচিং বাণিজ্য বন্ধে ১০ সদস্যের কমিটি রাজশাহীতে হবে চাঁদাবাজ ও ভূমিদস্যুমুক্ত: ভূমিমন্ত্রী মিনু রমজানের শুরুতেই নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, সবজি-ফলের দামে আগুন ছাত্র রাজনীতি থেকে মন্ত্রিসভায়: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে জহির উদ্দিন স্বপন রাজশাহীতে সাবেক ইউপি সদস্য হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নড়াইলে রূপগঞ্জ বাজারে ভোক্তা অধিকারের অভিযান ৩ ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের ডাসারে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ২, আহত-২০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ডাসার উপজেলার মেলকাই এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী ইমরান পরিবহন এবং বরিশাল থেকে ঢাকাগামী বিআরটিসি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাস দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

আহত হন অন্তত ২০ জন যাত্রী।খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করে। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা খোকন জমাদ্দার জানান, মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের জেলা হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়েছে।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com