
মোঃ হেমায়েত হোসেন খান, নিজস্ব প্রতিবেদক, মাদারীপুরঃ-
মাদারীপুরের ডাসার উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করতে যাচ্ছেন ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা তানজিল পারভেজ।
এর আগে তিনি খাগড়াছড়ি জেলার একটি উপজেলায় অত্যন্ত দক্ষতার সাথে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তার জনবান্ধব কার্যকম ও প্রশাসনিক দক্ষতা বেশ প্রশংসিত হয়। এবার তিনি নতুন কর্মস্থল হিসেবে মাদারীপুরের ডাসার উপজেলায় যোগদান করে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
খুব শীঘ্রই তিনি ডাসার উপজেলা প্রশাসন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নতুন দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। তার এই যোগদানের ফলে ডাসার উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষ আরও সহজে নাগরিক সেবা পাবে বলে স্থানীয়রা আশাবাদী।