1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৯তম জন্মদিন আগৈলঝাড়া আ.লীগের উদ্যোগে পালিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,, মাদকবিরোধী অভিযান, তিনশত ইয়াবা নিয়ে পুলিশের জালে মাদক কারবারি, আটক সহযোগীও” রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযান, ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ মাদক ও আধিপত্যের দ্বন্দ্বে উত্তপ্ত নলছিটি, সংঘর্ষের পর বসতঘরে আগুন—প্রাণ গেল একজনের! গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি ফারুক উকিল গ্রেফতার গৌরনদী পৌরসভায় ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান‘লোক দেখানো নয়, দীর্ঘমেয়াদি সমাধানই লক্ষ্য’—পৌর প্রশাসক মোঃ ইব্রাহীম ভাউলাগঞ্জ হাটে অতিরিক্ত টোল আদায়, ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা তেরখাদায় বাংলা QR সম্প্রচার বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র ৭৯তম জন্মদিন আগৈলঝাড়া আ.লীগের উদ্যোগে পালিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

এইচ,এম,পান্না,ষ্টাফ রিপোর্টারঃ- বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার কৃতি সন্তান ঊনআশি বছরে পা রাখলেন আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। নিজের জন্মভূমি বরিশালের আগৈলঝাড়ায় দলীয় নেতা-কর্মীদের অকৃত্তিম ভালবাসায় তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনের উপর আলোচনা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাতের মাধ্যমে পালিত হলো, দেশ বরেণ্য রাজনীতিবিদ, জাতির পিতার ভাগ্নে, মুজিব বাহিনীর আঞ্চলিক কমান্ডার, মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, দক্ষিণাঞ্চলের অবিসংবাদিত নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর ৭৯তম জন্ম দিন।
আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে জন্ম নেয়া শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সুযোগ্য সন্তান আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এপি ১৯৪৪ সালের ১০ ডিসেম্বর জন্মগ্রহন করেন। তাঁর ৭৯তম জন্মদিন উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোহগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মিলাদে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমবেত হন।

পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দক্ষিনাঞ্চলের উন্নয়নের জীবন্ত কিংবদন্তী, অ-সাম্প্রদয়িক দেশ প্রেমিক নেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর কর্মময় জিবনী ও উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন। আলোচনা সভা শেষে প্রাণ প্রিয় নেতার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। দোয়া ও মোনাজোতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, মাইকেল মালাকার, নিত্যানন্দ মজুমদার, গোলাম মোস্তফা সরদার, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, আমিনুল ইসলাম বাবুল, জেলা পরিষদ সাবেক সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, যুগ্ম সম্পাদক সাইদুল সরদার, রফিকুল ইসলাম তালুকদার, অনিমেষ মন্ডল, যুবলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদ, সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সভাপতি এ্যাড. আবুল কাশেম সরদার, সম্পাদক ছরোয়ার দাড়িয়াসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দসহ ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগ ও অংগ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com