1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মনের মাঝে তুমি, কবি, সোহিনী ঘোষ,কলকাতা, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| শীতকাল| রবিবার| সকাল ৬:৩৪|
সংবাদ শিরোনামঃ
এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান মো. লিয়াকত আলী খাঁন মুকুল গৌরনদীতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও নির্বাচনী উঠান বৈঠক নড়াইল-১ আসনে গুজবের তীব্র নিন্দা করলেন স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেন ধানের শীষ জিতলে বাংলাদেশ জিতবে- আনিসুর রহমান তালুকদার খোকন নড়াইল–১ আসনে কলস প্রতীকে গণসংযোগ; স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক (অবঃ) বি এম নাগিব হোসেনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও ভোট প্রার্থনা নড়াইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভায় হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত জনসভাস্থল গাঁজাসহ উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সেনাবাহিনীর হাতে আটক কর্মজীবী নারী সম্পর্কে অশালীন মন্তব্যের প্রতিবাদে বরিশাল ১ আসনে নারীদের দীর্ঘ ভ্যান র‍্যালী ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত। জামায়েত ইসলামী কোন ইসলামী দল না:সৈয়দ ফয়জুল করীম পীর সাহেব চরমোনাই

মনের মাঝে তুমি, কবি, সোহিনী ঘোষ,কলকাতা,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ মোমিন ইসলাম সরকার পঞ্চগড় জেলা প্রতিনিধি,,

পুরুলিয়া মানে আগুন রাঙা পলাশ আর লাল মাটির দেশ। ফাগুন যেন উপচে পড়া সৌন্দর্য্য ঢেলে দেয় পুরুলিয়ার সারা শরীরে।

কিন্তু আমার কাছে পুরুলিয়া মানে অরিন্দম, সত্যজিৎ। অরিন্দম সত্যজিৎ ছাড়া পুরুলিয়া যেন আমার কাছে সম্পূর্ণ নয়। কত আন্তরিকতা দুজনের মধ্যে। আমরা অচেনা মানুষ ছিলাম কিন্তু এদের ভালোবাসা আর আতিথয়তার টানে কবে যে এরা আমাদের আপন হয়ে উঠেছিল বলতে পারব না। NGO জন্য আমরা পরিচিত আর তোমায় ছাড়া সব কাজ ই হয়তো হবে থেমে থাকবে না কিছুই তবুও কোথাও যেনো তোমার না থাকাটা আমদের খুব কষ্ট দেবে।

তিনদিন ছিলাম প্রতি মুহূর্তে ওরা আমাদের সঙ্গ দিয়েছে। বাড়ি -ঘর ,সন্তান- স্ত্রী, বাবা- মা সব ছেড়ে কেবল আমাদেরকে সময় দিয়েছে। কিসে সুবিধা কিসে অসুবিধা, ওরা যেন ওদের মন প্রাণ সব দিয়ে দিয়েছিল আমাদের।

অরিন্দম মানেই দুষ্ট বুদ্ধি আর হাসি। দেখতে অপরূপ সুন্দর, মন ভোলানো ব্যক্তিত্ব। আর মনুষ্যত্ব? সে আর বলার নয়। আমরা কোনোদিন পারব না এত হৃদয় দিয়ে আপন করে নিতে।

অরিন্দম তোমায় আমরা খুব মিস করব। জানি ধীরে ধীরে ঘা শুকিয়ে যাবার মত তোমাকেও ভুলে যাব কিন্তু স্মৃতির মনিকোঠায় তুমি চিরকাল বেঁচে থাকবে। খুব কম দিনের আলাপ তোমার সাথে তবে আমরা সবাই – সবাই তোমাকে খুব ভালোবাসতাম এটা তো তুমি জানতে।

ফেসবুকের সবুজ সবুজ আলো নিভে গেছে last seen 2:30 p.m রয়েছে। তারপর কখন তুমি হারিয়ে গেছ, কেউ রইলো না শেষ মুহূর্তটায়।

নিশ্চয়ই সন্তানদের কথা, স্ত্রী, বাবা ‘মা সবার কথা মনে হয়েছিল। কিন্তু হায় রে অভাগা কপাল কেউ ছিল না শেষ মুহূর্তটায়। যাদের জন্য দিন রাত এক করে খেটেছ, তাদের কারোর সাথে তোমার শেষ দেখা হলো না।

সেই মুহূর্তটায় না জানি কত কষ্ট হয়েছে। আজ এখনো তুমি মর্গে। সবাই অপেক্ষা করছে শেষ দেখা দেখবে বলে। যাদের সাথে এত বছর এত সময় এত মুহূর্ত কাটিয়েছ তাদের সবাই তোমায় মিস করবে অরিন্দম। তোমার গান তোমার ভালোবাসা থেকে বঞ্চিত হবে।

যেখানেই থাকো ভালো থেকো অরিন্দম। খুব মিস করব আমরা তোমায়। শরীর তোমার রইল না গনগনে চুল্লির আগুনে সবটা শেষ হয়ে গেলেও তুমি থেকে যাবে আমাদের মনে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com