1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে সবুজ ড্রোনে বালাইনাশক প্রয়োগে মতবিনিময় সভা অনুষ্ঠিত,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাকেরগঞ্জে দোয়া-মিলাদের মঞ্চে নৃত্য, ভাইরাল ভিডিওর পর বাকেরগঞ্জে অনুষ্ঠান বন্ধ বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ শাহজালাল ইসলামী ব্যাংকের সরকারি অর্থে নির্মিত স্কুল-মন্দিরের রাস্তার ইট রাতের আঁধারে উধাও, অভিযোগ পরিতোষের বিরুদ্ধে বোমাবাজি-সংঘর্ষের পর ভূরঘাটায় শান্তির বৈঠক, মিটল দুই পক্ষের বিরোধ রাজশাহীর পুঠিয়ায় মাদকের ছড়াছড়ি, তালিকা নিয়ে প্রশ্ন শাহজালাল বিমানবন্দরে পৃথক তিন অভিযান, ৬৭ ভরি স্বর্ণ, মোবাইল-ল্যাপটপ ও সিগারেটসহ আটক ৭ মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে প্রধান শিক্ষকদের করণীয় নিয়ে আগৈলঝাড়ায় মতবিনিময় উজিরপুরের ইচলাদী বাসস্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধে এসিল্যান্ড উম্মে সালমা’র নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান সাংবাদিক গ্রেপ্তার ঘিরে বরগুনায় উত্তাপ। আসাদ সবুজকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি। রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পঞ্চগড়ে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে সবুজ ড্রোনে বালাইনাশক প্রয়োগে মতবিনিময় সভা অনুষ্ঠিত,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

উত্তরের জেলা পঞ্চগড়ের দেবীগঞ্জে অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে পুরনো প্রযুক্তির বিকল্প হিসেবে বারি উদ্ভাবিত ‘সবুজ ড্রোন’ ব্যবহার করে বালাইনাশক প্রয়োগ কার্যক্রমের সম্ভাব্যতা যাচাই করা হয়।

মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ শাহাদাত হোসেনের সভাপতিত্বে (২৭ জানুয়ারি) সকালে এই উদ্বোধনী ও মাঠ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় আলু খেতে ড্রোনের মাধ্যমে বালাইনাশক প্রয়োগ করে প্রযুক্তিটির কার্যকারিতা সরাসরি প্রদর্শন করা হয়।

উদ্বোধনের পর সংশ্লিষ্ট বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে ড্রোন প্রযুক্তি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ মোঃ নুরুল আমিন, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (সিএসও), এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর; ডঃ মুহাম্মদ ইলিয়াস হোসাইন, সিএসও, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, পঞ্চগড়, এবং ডঃ মাহবুবা বেগম, পিএসও, টিসিআরসি, বারি, গাজীপুর।

দিনাজপুরের তরুণ উদ্যোক্তা জনাব সবুজ মিয়া মাঠ পর্যায়ে ড্রোনটি চালিয়ে দেখান। ড্রোন প্রযুক্তির কারিগরি দিক ও গবেষণার বিস্তারিত তুলে ধরেন গবেষণা দলের মেন্টর ডঃ মুহাম্মদ এরশাদুল হক, পিএসও, এফএমপি ইঞ্জিনিয়ারিং বিভাগ, বারি, গাজীপুর।

অনুষ্ঠানে উদ্যোক্তা প্রতিষ্ঠান হিসেবে উইগ্রো, ব্র্যাক ও বম্বে সুইটসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা (ডিএই) উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

আলোচনায় জানানো হয়, আলু ছাড়াও আম, নারিকেল ও লিচু বাগানে বালাইনাশক ছিটাতে এই কৃষি ড্রোন ব্যবহার করা সম্ভব। বর্তমানে হাতে হেঁটে আলু খেতে বালাইনাশক স্প্রে করতে গিয়ে কৃষকদের পায়ের জুতায় গর্ত হয়ে যায় এবং আলু গাছে ইনজুরি সৃষ্টি হয়। কৃষি ড্রোন ব্যবহারে এসব ক্ষতি এড়ানো যাবে।

ড্রোন ব্যবহারে শ্রম ও সময় সাশ্রয়, পানির কম ব্যবহার এবং বালাইনাশক সমানভাবে ছিটানো সম্ভব হবে। যেখানে ১৬ জন শ্রমিক দিয়ে একদিনে হাতে স্প্রে করে ২০ একর জমি আচ্ছাদন করা যায়, সেখানে কৃষি ড্রোন ব্যবহার করে মাত্র ১ থেকে ২ জন শ্রমিক ১.৫ থেকে ২ ঘণ্টার মধ্যেই একই কাজ সম্পন্ন করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com