1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মতলব উত্তরে গাছ কাটায় বাঁধা দেয়ায় এনজিও মালিককে মারধর - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:২৯|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

মতলব উত্তরে গাছ কাটায় বাঁধা দেয়ায় এনজিও মালিককে মারধর

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে

মতলব উত্তর প্রতিনিধিঃ- মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার বারআনী গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে মঞ্জুর শিকদার ও আদুরী বেগমকে মারধর করে প্রতিপক্ষ। দা’ এর কোপে মঞ্জুর শিকদারের বাম হাতের কব্জি ও আঙ্গুর কাটা জখম হয়। এ ঘটনায় বারো আনী গ্রামের মফিজ শিকদারের ছেলে মো. সুজন শিকদার’সহ ৫জনের বিরুদ্ধে মতলব উত্তর থানায় অভিযোগ করেন মঞ্জুর শিকদারের স্ত্রী আদুরী বেগম।

গত ২৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে ৯টায় বারোআনি গ্রামের মঞ্জুর শিকদারের পুকুরপাড়ে এ ঘটনা ঘটে। জখমী মঞ্জুর শিকদার ও তার স্ত্রী আদুরী বেগম মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

মঞ্জুর শিকদার ছেংগারচর বাজারে অবস্থিত বিকেএসএস এনজিও’র ব্যবস্থাপনা পরিচালক। মঞ্জুর শিকদারের পৈত্রিক ও ক্রয়কৃত জমিতে দীর্ঘ ২০ বছর ধরে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ওই গাছ জোরপূর্বক সুজন শিকদার লোকজন নিয়ে গাছ কাটতে যায়। গাছ কাটতে বাঁধা দেয়ায় সুজন শিকদার ও তার লোকজন দা দিয়ে কোপ দিয়ে মঞ্জুর শিকদারের বাম হাতে কাটা জখম করে। তার স্ত্রী আদুরী বেগমকে গলায় টিপ দিয়ে শাসরোদ্ধ করে হত্যার চেষ্টা করে ও শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ্ত শাহিন অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি এ সময় দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com