1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাগমারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রাথী কালাম এবং চেয়ারম্যান আলমগীরকে শোকজ নোটিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:৫৮|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

বাগমারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকার প্রাথী কালাম এবং চেয়ারম্যান আলমগীরকে শোকজ নোটিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- আগামী ৭ জানুয়ারি ২০২৪ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। গত ২৬ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ। রাজশাহী-৪ (বাগমারা) আসনে নৌকা প্রতীক পান তাহেরপুর পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ। নৌকা প্রতীক ঘোষণার পর থেকে বেপরোয়া হয়ে উঠে আবুল কালাম আজাদ সহ তার কর্মীরা। নৌকা প্রতীক ঘোষণার পরই বাগমারা জুড়ে তান্ডব শুরু করে তার আবুল কালাম আজাদের কর্মীরা।

সেই সাথে নৌকা প্রার্থীর পক্ষ নিয়ে গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারও একই ভাবে ফেসবুক লাইভের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীকে হুমকী প্রদান করেন। যেটি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের আরেক প্রাথী তিন বারের সফল সংসদ সদস্য এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হককে হুমকী প্রদান করে আসছিল। একের পর এক আচরণবিধি ভঙ্গের ঘটনায় স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির পক্ষ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ এর ইলেকশন ইনকোয়ারী কমিটির নিকট লিখিত আবেদন করা হয়।

ওই আবেদনের পরিপেক্ষিতে সোমবার ইলেকশন ইনকোয়ারী কমিটির পক্ষ থেকে আচরণবিধি ভঙ্গের অভিযোগে নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ এবং গোয়ালাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকারের নিকট শোকজ নোটিশ পাঠানো হয়েছে। আজকের মধ্যে সেই শোকজ নোটিশের কারণ দেখিয়ে যাথাযথ জবার দিতে বলা হয়েছে। অভিযোগ সূত্রে জানা গেছে, নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ গত ১ ডিসেম্বর শুক্রবার বিকেলে তাহেরপুর পৌর আওয়ামলীগের দলীয় কার্যালয়ে এক মতবিনিময় সভায় দেয়া বক্তব্যে তিনি বলেন স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে ১৮ ডিসেম্বরের পর বাগমারায় ঢুকতে দেয়া হবে না।

সেই সাথে ২ ডিসেম্বর গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর সরকার আরেকটি মতবিনিময় সভায় বলেন যে ১৮ ডিসেম্বরের পর ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকে গোয়ালকান্দি ইউনিয়নে প্রবেশ করবে দেয়া যাবে না। তাদের দেয়া এ সকল বক্তব্য এরই মধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বহিঃবিশে^র পাশাপাশি সারা দেশে গ্রহণ যোগ্য করতে কাজ করে যাচ্ছে নির্বাচন কমিশন। সেখানে এমন ভীতিকর বক্তব্য এবং হুমকী সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে।

এ ব্যাপারে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার এএফএম আবু সুফিয়ান বলেন, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের পক্ষ থেকে রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইলেকশন ইনকোয়ারী কমিটি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছিলেন। ওই অভিযোগের ভিত্তিতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের কারণে নৌকার প্রার্থী সহ এক চেয়ারম্যানের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ প্রদান করেছে ইলেকশন ইনকোয়ারী কমিটি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com